বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

সারাদিন মোবাইলে চোখ রাখার ‘বদঅভ্যাস’, জেনে নিন কী ক্ষতি হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাজে বা অকাজে মোবাইলে সারাদিন চোখ রাখা অনেকেরই বদঅভ্যাসে পরিণত হয়েছে। দিনভর মোবাইলেই শুধু নয়, কাজের প্রয়োজনে কম্পিউটারে, কখনো ল্যাপটপ, আবার কখনোবা ট্যাবের দিকেও তাকিয়ে থাকতে হচ্ছে। এর ফলে চোখের ব্যথায় ভুগছেন অনেক মানুষ। তবে অধিকাংশই এই ব্যথাকে অবহেলা করেন। চিকিৎসকরা বলছেন, এতে হতে পারে চোখের অসুখ। কীভাবে এই বিপদ থেকে রক্ষা পাবেন জেনে নিন।

একনাগাড়ে তাকিয়ে থাকবেন না

কাজ করার সময় চেষ্টা করবেন একনাগাড়ে কম্পিউটার, ল্যাপটপ বা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে না থাকতে। বরং মাঝে মাঝেই অন্যদিকে তাকিয়ে চোখকে কিছুটা আরাম দেওয়ার ব্যবস্থা করবেন। কাজের মাঝে দুই থেকে তিন মিনিট চোখ বুজে থাকুন। এতে চোখ বিশ্রাম পাবে।

চোখে পানির ঝাপটা দিন

কাজ থেকে খানিকটা বিরতি নিয়ে চোখে-মুখে পানির ঝাপটা দিন। এ সময় খুব জোরে পানির ঝাপটা না দেওয়াই ভালো। পানিতে ভেজানো তুলা দিয়ে চোখ মাঝেমধ্যে মুছে নিন। এতে চোখ আরাম পাবে।

চোখের ব্যয়াম করুন

হাত-পায়ের মতো চোখেরও ব্যয়াম আছে। যা কিনা দৃষ্টিশক্তিকে সবল করে তোলে। যারা কম্পিউটারে বা মোবাইলে বেশি চোখ রাখেন তাদের দিনে অন্তত একবার চোখের ব্যয়াম করা উচিত। যেমন, খুব দূরের কোনো বস্তু দেখার চেষ্টা করুন। তার পরের মুহূর্তে সামনের কোনো বস্তুর দিকে তাকান। এভাবে অন্তত পাঁচ থেকে সাতবার করার চেষ্টা করুন। এতে দৃষ্টিশক্তি সবল হয়।

সানগ্লাস ব্যবহার করুন

সকাল উঠে সবুজের দিকে তাকানোর অভ্যাস করুন। সবুজ রঙ চোখে আরাম দেয়। রোদে বের হলে অবশ্যই সানগ্লাস ব্যবহার করতে ভুলবেন না। এতে চোখ ভালো থাকবে।

চিকিৎসকের পরামর্শ নিন

কারো ড্রাই আইয়ের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে আর্টিফিসিয়াল টিয়ার ড্রপ ব্যবহার করতে পারেন। এতে চোখ শুধু আরামই পাবে তা নয়, চোখের ক্লান্তি দূর হবে। আর মোবাইল দেখতে দেখতে যখনই চোখে ব্যথা অনুভব করবেন তখনই মোবাইল দেখা বন্ধ করে কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখুন। চোখকে বিশ্রাম দিন। এতে চোখ দীর্ঘদিন ভালো থাকবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ