মোস্তফা ওয়াদুদ
নিউজরুম এডিটর
বাংলাদেশে ‘শায়খুল হাদিস’ বললেই সর্বস্তরের মানুষের মানসপটে একটি নাম ভেসে ওঠে। আর তিনি আল্লামা আজিজুল হক রহ.। তার চলে আজ নবম বছর অতিবাহিত হতে চলেছে। ২০১২ সালের এ দিনে রমজান মাসে তিনি পাড়ি জমান প্রভূর সান্নিধ্যে।যিনি অর্ধশতাব্দীর অধিক সময় বিশুদ্ধতম হাদিসের অধ্যাপনা করেছেন। আজকের মুহাদ্দিসরা অনেকাংশে তার কাছে ঋণী। বাংলাদেশে সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব, উপমহাদেশের অন্যতম হাদিস বিশারদ, ইসলামী আন্দোলনের পুরোধা, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা ও ইসলামী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বোখারি শরিফের প্রথম বাংলা অনুবাদক শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. একটি নাম, একটি ইতিহাস, একটি প্রেরণা, একটি ইমানদীপ্ত চেতনার সমন্বিত রূপ।
মানব জীবনের সব কটি স্তরেই রয়েছে তার সফল পদচারণ। ব্যক্তিজীবনে তিনি ছিলেন হাস্যোজ্জ্বল, সহজ-সরল, উদার, নিরহংকারী, মিতব্যয়ী, বিনয়ী। সময়ানুবর্তিতা ছিল তার জীবনের সৌন্দর্য। পরনিন্দা, পরচর্চা ছিল তার একেবারেই অপছন্দনীয়। শিক্ষা-দীক্ষার সমন্বয়ে গঠন করেছেন তার বাস্তব জীবনকে। ব্যক্তি ও পারিবারিক জীবনে নয় শুধু, কর্মজীবনেও রেখেছেন সফলতার সোনালি স্বাক্ষর। এ মহান মনীষী ইসলামের বহুমুখী খেদমত করেছেন অসামান্য দক্ষতার সঙ্গে। প্রায় সুদীর্ঘ সাত দশক ধরে একাধারে কোরআন-হাদিসের অধ্যাপনায় নিযুক্ত ছিলেন। বিশেষ করে পবিত্র কোরআনের পরে যে গ্রন্থকে মূল্যায়ন করা হয়, সেই বোখারি শরিফের অধ্যাপনা করেছেন অর্ধশতাব্দীকালাধিক বুখারি অধ্যাপনায় তার নিপুণতার ও শ্রেষ্ঠত্বের কারণেই হজরত হাফেজ্জী হুজুর রহ.সহ সমকালীন শীর্ষ আলেমরা তাকে ‘শায়খুল হাদিস’ উপাধিতে ভূষিত করেন।
বাংলার বোখারি খ্যাত আল্লামা আজিজুল হক রহ. ১৯১৯ সালের (বাংলা ১৩২৬) পৌষ মাসে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ভিরিচ খাঁ গ্রামের এক সম্ভান্ত কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলহাজ এরশাদ আলী। পাঁচ বছর বয়সে মাতৃহারা হন। তারপর তিনি নানাবাড়িতে নানী ও খালার দায়িত্বে বড় হতে থাকেন। গ্রামের মক্তবে প্রাথমিক শিক্ষা শেষে সাত বছর বয়সে বি. বাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদরাসায় ভর্তি হন। সেখানে মাওলানা à