শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

মোবাইলে এসএমএস না আসলেও টিকা নিবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের করোনা টিকাদান কর্মসূচিতে যোগ দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধীনে জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ’র মিডওয়াইফদের সহায়তায় শনিবার (৭ আগস্ট) থেকে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ৯টি টিকাদান কেন্দ্র ব্যবস্থাপনা করছে ব্র্যাক। তবে যিনি যে সিটি করপোরেশনের অধীনে নিবন্ধন করেছেন তিনি সে এলাকার যে কোন বুথে টিকা নিতে পারবেন।

এছাড়াও, সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ৩ হাজার ২১৪টি টিকাদান কেন্দ্রে সহায়তা প্রদান করছে ব্র্যাককর্মীরা। এসব বুথে টিকার এসএমএস না আসা ব্যক্তিরাও টিকা নিতে পারবেন বলে জানিয়েছে ব্র্যাক।

বাংলাদেশ সরকারের করোনা টিকাদান কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে ঢাকার দুই সিটি করপোরেশনকে সহায়তার অংশ হিসেবে আজ থেকে এই কর্মসূচিতে যোগ দিল সংস্থাটি।

ব্র্যাক জানায়, ২৫ বছর ও তারচেয়ে বেশি বয়সী জাতীয় পরিচয়পত্রধারী ব্যক্তিদের প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই কেন্দ্রগুলো থেকে টিকা দেওয়া হচ্ছে। আগামী ১২ আগস্ট পর্যন্ত এই সেবা চলমান থাকবে। তবে এই সেবা গ্রহণে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা সুরক্ষা অ্যাপে নিবন্ধিত মোবাইল নাম্বারটি সঙ্গে করে নিয়ে আসতে হবে। এই কেন্দ্রগুলোতে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুরক্ষা অ্যাপের মাধ্যমে (Surokkha App) যারা পূর্বে রেজিস্ট্রেশন করেছেন কিন্তু কোভিড-১৯ এর টিকা গ্রহণ সংক্রান্ত ম্যাসেজ পাননি তারা টিকা গ্রহণ করতে পারবেন। ঢাকায় অবস্থিত ব্র্যাকের ৯টি কেন্দ্রের প্রতিটি কেন্দ্র দিনে ৩৫০টি করে করোনার টিকা প্রদানে সক্ষম।

যেসব কেন্দ্রে দেওয়া হবে টিকা

ঢাকায় উত্তর সিটি কর্পোরেশনের অধীনে বাড্ডার নুরের চালা সরকারি স্কুল ও শহীদ তুর্য প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে পল্টন কমিউনিটি সেন্টারে অবস্থিত কাউন্সিলর অফিস, ধানমণ্ডি রোড ৮/এ-তে ডিঙ্গি, ধানমণ্ডি সার্কুলার রোডের ভুতের গলিতে ধানমন্ডি কমিউনিটি সেন্টারে অবস্থিত কাউন্সিলর অফিস, হাতিরপুল কাঁচাবাজার কাউন্সিলর অফিস (১৫৮/১, এলিফ্যান্ট রোড), সেগুনবাগিচা মাল্টিপারপাস কমপ্লেক্সে কাউন্সিলর অফিস, নারিন্দায় ফকির চাঁন সরদার কমিউনিটি সেন্টার এবং ডেমরায় এম এ সাত্তার হাই স্কুলে এই টিকাদান কর্মসূচি পরিচালনা করা হচ্ছে বলে জানায় ব্র্যাক।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ