শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

হোটেলে খাবার শেষে কেটে রাখা পত্রিকার কাগজ দিয়ে হাত মুছলে কি গুনাহ হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: বিভিন্ন হোটেলে খাওয়ার পর হাত মোছার জন্য বা কোনো খাবার পেঁচিয়ে দেওয়ার জন্য পত্রিকার কাগজ কেটে রেখে দেওয়া থাকে। আবার অনেক দোকানে কোনো কিছু দেওয়ার জন্য পুরাতন বই-খাতার পৃষ্ঠা দিয়ে বানানো ঠোঙ্গা ব্যবহার করা হয়। এভাবে পত্রিকা, বই-খাতার পৃষ্ঠা বা লিখিত কোনো কাগজ হাত মোছা বা কোনো কিছু পেঁচিয়ে দেওয়ার কাজে ব্যবহার করার হুকুম কী? এতে কোনো গুনাহ হবে কি না? জানালে কৃতজ্ঞ থাকব।

উত্তর: কাগজ ইলম অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এর সম্মান ও আদব রক্ষা করা কর্তব্য। কোনো বই-খাতা বা পত্রিকার কাগজও এই ধরনের কাজে ব্যবহার করা অনুত্তম। তাই এসব ক্ষেত্রে কাগজের ব্যবহার থেকে বিরত থাকা উচিত। পড়ার অনুপযুক্ত বা কাজে আসে না এমন কাগজ পুড়িয়ে ফেলবে।

আরো পড়ুন: মসজিদের গাছ থেকে কোন ফল পেড়ে খাওয়া যাবে কি?

আলমুহীতুল বুরহানী ৮/১২৮; ফাতাওয়া তাতারখানিয়া ১/২১৬; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩২২; রদ্দুল মুহতার ৬/৩৮৬

উত্তরপ্রদানে: ফতোয়া বিভাগ মারকাযুদ্দাওয়া আল ইসলামিয়া ঢাকা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ