সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

ইসলামের পথে ফিরলেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার আমব্রিনা সারজিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭’-এ অংশ নিয়ে শোবিজে পা রাখেন উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী আমব্রিনা সারজিন আমব্রিন। এরপর বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করে শোবিজে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

তবে আমব্রিন আলোচনায় আসেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) উপস্থাপনার মাধ্যমে। উপস্থাপনার পাশাপাশি তিনি দর্শকদের নজর কাড়েন পোশাক-পরিচ্ছেদ ও স্টাইলের কারণে। তবে শোবিজের ঝলমলে দুনিয়া ছেড়ে সেই আমব্রিন এখন পুরোদমে ধর্মীয় রীতি মেনে জীবন-যাপন করছেন।

২০১৭ সালে হঠাৎ করে বিয়ে করে কানাডা প্রবাসী হন আমব্রিন। এরপর থেকে তাকে আর শোবিজে কাজ করতে দেখা যায়নি। মূলত সন্তানের কারণে ধর্মের পথে চলে যান বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি ফেসবুকে একটি ছবি শেয়ার করেন আমব্রিন। সেখানে দেখা যায়, মাথায় হিজাব পরে একমাত্র কন্যাকে কোলে নিয়ে বসে আছেন তিনি।

ছবির ক্যাপশনে আমব্রিন লেখেন, ‘আল্লাহ আমাকে ওর মতো একটা ফেরেশতা দিয়ে ধন্য করেছেন। ও আমাকে একজন ভালো মানুষ বানিয়েছে, এমন কী আমার মধ্যে সেরা রূপটা এনে দিয়েছে।’

জানা যায়, আমব্রিনের মেয়ের নাম তাহজিব আমায়া চৌধুরী। এই মেয়ের জন্যই শোবিজের ঝলমলে দুনিয়া ছেড়ে ইসলামের পথ বেছে নিয়েছেন তিনি। নিয়মিত নামাজ পড়ছেন, হিজাবও পরেন।

এ বিষয়ে আমব্রিন আরও বলেন, ‘আমার মেয়ের বয়স যখন মাত্র এক দিন, তখন ও জীবন নিয়ে লড়ছিল। আমি তখন আল্লাহর কাছে প্রতিজ্ঞা করি, যেন আমার মেয়েকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দেন। বিনিময়ে মিডিয়ার ক্যারিয়ার ছেড়ে দেব, নিয়মিত হিজাব পরব এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব এবং এমন কিছুই করব না, যা ইসলামে হারাম। আজ দেখুন, ও আমার সাথেই আছে। আলহামদুলিল্লাহ্‌। আমি সর্বোচ্চ চেষ্টা করছি আমার প্রতিজ্ঞা রাখার জন্য।’

আমব্রিন ২০১৭ সালের ৪ নভেম্বর কানাডা প্রবাসী তৌসিফ আহসান চৌধুরীর সঙ্গে ঘর বাঁধেন। এরপর থেকে তারা কানাডাতেই বসবাস করছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ