মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কর্মীদের নামাজ ও ধর্মীয় পোশাকে নিষেধাজ্ঞা: তোপের মুখে এস.এন্ড.পি বাংলা লি.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

টঙ্গীর সাতাইস, দাড়াইলে অবস্থিত ‘এস.এন্ড.পি বাংলা লিমিটেড’ এক গামেন্টেস কর্তৃপক্ষ শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের ধর্মী পোশাক ও নামাজে নিষেধাজ্ঞা জারি করেছে। তাদের এ সিদ্ধান্তের ফলে সেখানে কাজ করা প্রায় কয়েক হাজার কর্মী নামাজ আদায় নিয়ে পড়েছেন বিপাকে।

এস.এন্ড.পি বাংলা লিমিটেড’র জারিকৃত নোটিশে বলা হয়, ‘এতদ্বারা অত্র কারখানার সকল শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের ফ্যাক্টরির অভ্যন্তরে নামাজ পড়া যাবে না এবং ফ্যাক্টরিতে পাঞ্জাবি ও টুপি পড়া যাবে না। এই আদেশ মেনে ফ্যাক্টরির ভেতরে কাজ করার জন্য বিশেষভাবে নির্দেশ করা হচ্ছে।’

তাদের এই সিদ্ধান্তের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে সমালোচনার ঝড়। যার ফলে ইতোমধ্যে এস.এন্ড.পি বাংলা লিমিটেড জারিকৃত এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে শোনা যাচ্ছে। তবে ফ্যাক্টরি কর্তৃপক্ষের কাছ থেকে এখনো বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এদেশের ধর্মপ্রাণ আশা করছে এস.এন্ড.পি বাংলা লিমিটেড খেটে খাওয়া মানুষদেরকে ধর্ম থেকে দূরে রাখার এ অপকৌশল থেকে অতিদ্রুতই সরে আসবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ