সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

আল্লামা গহরপুরীর সহধর্মিণীর ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বরেণ্য বুজুর্গ আলেম, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সাবেক চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.-এর সহধর্মিণী ও গহরপুর জামিয়ার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দীন রাজুর মাতা জাহানারা বেগমের ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আজ শুক্রবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, ‘জাহানারা বেগমের ইন্তেকালে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। পরহেজগার নারী হিসেবে মরহুমা জাহানারা বেগম এলাকার মানুষের নিকট ছিলেন সুপরিচিত ও শ্রদ্ধাভাজন। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তিনি যেন তাকে জান্নাত নসিব করেন ও গভীর শোকে ম্রিয়মান পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দেন।’

No description available.

বিএনপি মহাসচিব শোকবার্তায় জাহানারা বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, মরহুমা জাহানারা বেগম গতকাল বৃহস্পতিবার সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

এমডব্লিউ/