বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ মাওলানা মাকসুদুর রহমানের জানাজায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা এবার ঢাকা বিভাগের ইমাম-খতিবদের প্রশিক্ষণ দেবে আস-সুন্নাহ সরকারি নিবন্ধন পেল পিরোজপুর উলামা পরিষদ জাভেদ গামিদি সম্পর্কে দারুল উলুম দেওবন্দের ফতোয়া কসম ভঙ্গ করলে কী করবেন, দিতে হবে যে কাফফারা

রোহিঙ্গা ক্যাম্প-১০ এ পাহাড় ধস, ৬ রোহিঙ্গা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ এ পাহাড় ধ্বসের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৫-৬ জন।

মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে বালুখালী ক্যাম্পে এ পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামশুদ্দোজা নয়ন।

তবে, নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করতে ততক্ষণাত পারেননি তিনি। তাদের উদ্ধার ও পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত প্রত্যাবাসন কমিশনার নয়ন।

অপরদিকে, পৃথক পাহাড় ধ্বসে মহেশখালীতে মারা গেছে এক কিশোরী। পাহাড় ধসকালে ঘুমন্ত অবস্থায় এ কিশোরীর মৃত্যু হয়।

মঙ্গলবার (২৭ জুলাই) ভোররাতে ছোট মহেশখালী উত্তর সিপাহীর পাড়া এলাকায় মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত কিশোরীর মোরশেদা আক্তার (১৪) স্থানীয় আনছার হোসেনের মেয়ে। ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াদ বিন আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া অতিবৃষ্টির পানিতে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে পাহাড়ের মাটির আঘাতে আনছারের ঘরের দেয়াল ভেঙ্গে ঘুমন্ত মেয়েটিকে চাপা দেয়। এতে তার মর্মান্তিক মৃত্যু ঘটে।

এমডব্লিউ/