শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারি বৃষ্টিপাত ও ভূমিধসে মহারাষ্ট্রে মৃত্যু বেড়ে ১৯২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে ভারি বর্ষণের পাশাপাশি ভূমিধসে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৯২ জনে। এখনও নিখোঁজ রয়েছেন ১০০ জনের মতো। মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী তিন দিন মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোঙ্কন ও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বেশ কয়েক দিন ধরে ভারি বর্ষণের কাছে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে।

সরকারি তথ্যানুযায়ী, ৯ জেলার ৮৯০ গ্রাম বন্যা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকা থেকে প্রায় ২ লাখ ২৯ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯২ জনে এবং এখনও নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। সোমবার পর্যন্ত রায়গড়ে সবচেয়ে বেশি ৭১ জনের মৃত্যু হয়েছে। সাঁতরায় ৪১ জন, রত্নগিরিতে ২১ জন, থানে ১২ জন, কোলাপুরে ৭ জন, মুম্বাইয়ে ৪ জন এবং  সিন্ধুদুর্গ-পুনে-ওয়ারদা-আকোলা জেলায় ২ জন করে মারা গেছেন।

গত কয়েক দিন ধরেই ভারি বৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রে। তাতে মুম্বাইসহ একাধিক এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। গত ৪০ বছরে জুলাই মাসে এই পরিমাণ বৃষ্টি মহারাষ্ট্রে হয়নি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ