শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডিএমপির মিডিয়ার নতুন ডিসি ফারুক হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাবলিক রিলেশন্স ও মিডিয়া বিভাগের প্রধান হিসেবে উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ফারুক হোসেনকে পদায়ন করা হয়েছে। একই আদেশে আরও ৮ কর্মকর্তাকে বদলি করা হয়।

রোববার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়। এর আগে পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।

ডিএমপি সূত্র জানায়, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন ২০০৮ সালে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি ২০১৬ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে এবং ২০২১ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পান।

ফারুক হোসেনের আগে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশের সিআইডিতে কর্মরত ছিলেন। পদোন্নতি প্রাপ্তির পর ডিএমপির অপারেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ফারুক হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণসংযোগ ও সাংবাদিকতা বিষয়ে এমএসএস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ সায়েন্সে এমপিএস ডিগ্রি লাভ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ