শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চিকিৎসকসহ ৮৮৯০ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনা ভাইরাসে এখন পর্যন্ত আট হাজার ৮৯০ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

রোববার বিএমএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিএমএ জানায়, আট হাজার ৮৯০ জনের মধ্যে চিকিৎসক তিন হাজার ৫৮ জন, নার্স দুই হাজার ১৭৫ জন আর অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন তিন হাজার ৬৭৫ জন।

বিএমএ আরও জানিয়েছে, গত ২০ জুলাই পর্যন্ত করোনা এবং করোনার উপসর্গ নিয়ে ১৬৯ জন চিকিৎসক মারা গিয়েছেন।

এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ২২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ২৭৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও ১১ হাজার ২৯১ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১০ হাজার ৫৮৪ জন। এ নিয়ে দেশে মোট নয় লাখ ৯৮ হাজার ৯২৩ জন করোনা থেকে সুস্থ হলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ