শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায় 

আল্লামা ভাদেশ্বরী রহ.'র সংক্ষিপ্ত জীবনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাকি হাসান।।

আল্লামা সা’দুদ্দীন ভাদেশ্বরী রহ. হক ও ন্যায়-নীতির ওপর অবিচল এক নিষ্ঠাবান আলেম ছিলেন। দরস-তাদরিস ও আত্মশুদ্ধির লাইনে সারা জীবন মেহনত করে গেছেন। অসংখ্য মুহাদ্দিস ও আলেম তৈরি করে গেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আলেম সমাজে।

জন্ম:
শায়খুল হাদীস আল্লামা সা’দুদ্দীন ভাদেশ্বরী রহ. ৮ই শ্রাবণ ১৩৪৯ বাংলা শুক্রবার সিলেটের গোপালগঞ্জ থানার ভাদেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন।

শিক্ষাজীবন:

বাবা-মায়ে কাছেই আল্লামা সা’দুদ্দীন ভাদেশ্বরী রহ. -এর পড়ালেখার হাতেখড়ি। প্রাথমিক শিক্ষা অর্জন করেন সিলেটের প্রাচীনতম ঐতিহ্যবাহী দারুল উলূম দেউলগ্রাম মাদরাসায়। তারপর কিছুদিন ঢাকা দক্ষিণ মাদরাসায়ও পড়াশোনা করেন। এরপর বাবা-মায়ের নির্দেশনায় শাইখুল হাদীস আল্লামা নূরউদ্দিন আহমদ গহরপুরী রহ. প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া গহরপুরে ভর্তি হন। সেখানে নাহবেমীর ও হেদায়াতুন্নাহু পড়েন। এ সময়  সিলেট এদারা বোর্ডের অধীনে হেদায়াতুন্নাহু জামাতে কেন্দ্রীয় পরীক্ষায় মেধাতালিকায় ১ম স্থান অর্জন করেন তিনি।

কাফিয়া থেকে মিশকাত পর্যন্ত ময়মনসিংহের বালিয়া মাদরাসায় পড়ালেখা করেন। ১৩৮৭ হিজরীতে আল্লামা গহরপুরী নিকট হাদীসের দীক্ষা নিতে জামিয়া গহরপুরে তাকমীল ফিল হাদীসে ভর্তি হন। তিনি প্রখর মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী ছিলেন। বার্ষিক পরীক্ষায় তাকমীল ফিল হাদীসে গড়ে ৯৯.৫০ পেয়ে ঈর্ষনীয় ফলাফল অর্জন করেন।

কর্মজীবন:

আল্লামা গহরপুরী রহ. তাঁর প্রখর মেধা, ইলমী যোগ্যতা, আত্মত্যাগ ও ইখলাস, আমল-আখলাক এবং দায়িত্ব সচেতনতা দেখে শিক্ষাজীবন সমাপ্তির পরই ১৩৮৮ হিজরীতে জামিয়া গহরপুরে শিক্ষক হিসেবে নিয়োগ দেন। সাবলীল উপস্থাপনা ও সর্ববোধগম্য দরস প্রদানে তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। জামিয়া গহরপুরে তিনি দীর্ঘদিন শিক্ষা-সচিবের দায়িত্ব পালন করেছেন। ২৯ জানুয়ারী ২০১৯ ইংরেজ জামিয়া গহরপুরে তাঁকে শাইখুল হাদীসের পদে নিয়োগ প্রদান করা হয়।

ইজাজত লাভ:

১৪১৬ হিজরীর ২৯শে রমজান বাদ ফজর আল্লামা গহরপুরী রহ. জামিয়ার মসজিদে তাকে খেলাফত প্রদান করেন।

যাদের পরশে ধন্য:

শাইখুল হাদীস আল্লামা নূর উদ্দিন আহমদ গহরপুরী রহ.,মাওলানা আব্বাস আলী খাঁপুরী রহ.,মাওলানা গিয়াসুদ্দিন রহ.(পীর সাহেব বালিয়া), মাওলানা ফয়জুল হক্ব কানাইঘাটী রহ. প্রমূখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ