শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনলাইনে নিবন্ধন ছাড়াই গ্রামের মানুষকে টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অনলাইনে নিবন্ধন ছাড়াই গ্রামের মানুষকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অগ্রাধিকার দেওয়া হবে গ্রামের বয়স্ক মানুষদের।

শনিবার (২৪ জুলাই) বিকেলে ‘কোভিডের তৃতীয় ঢেউ মোকাবিলায় কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন–সংকট, হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যাসংখ্যা বৃদ্ধি’ শীর্ষক এক ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকা দেওয়া হবে। প্রয়োজনে পরে সেসব নাম অনলাইনে নিবন্ধন করে নেওয়া হবে ‘

স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার করোনা মোকাবিলায় আগামী সপ্তাহ থেকে ভারত থেকে প্রতি সপ্তাহে ২০০ টন তরল অক্সিজেন আমদানি শুরু করতে যাচ্ছে। কেনা হচ্ছে ৪৩টি অক্সিজেন জেনারেটর। সামনের মাসে টিকার মজুত হবে ১ কোটি ২০ লাখ। আরও ২১ কোটি টিকার প্রতিশ্রুতি পাওয়া গেছে।

স্বাস্থ্যমন্ত্রী ২১ কোটি টিকার প্রতিশ্রুতির কথা তুলে ধরে জানান, ৩ কোটি চীন, ৩ কোটি অ্যাস্ট্রাজেনেকা, ৭ কোটি মডার্না, ১ কোটি রাশিয়া এবং ৭ কোটি জনসন অ্যান্ড জনসন। দেশে করোনা সংক্রমণের হার বেড়ে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রথম ঢেউয়ের সংক্রমণ কমে যাওয়ার সময়ের সঙ্গে তুলনা করলে দেখা যায়, এখন সংক্রমণ বেড়েছে ৬–৭ গুণ, মৃত্যু বেড়েছে ১০ গুণ, হাসপাতালে শয্যার চাহিদা বেড়েছে ১০ গুণ এবং অক্সিজেনের চাহিদা বেড়েছে ৪–৫ গুণ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ