শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সেনা সার্জেন্ট নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী আমজাদ হোসেন (৪০) নামে সেনা সার্জেন্ট নিহত হয়েছেন।

শুক্রবার রাতে শহরের লতিফপুর এলাকায় র‌্যাব-১২ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। শনিবার সকাল পর্যন্ত মোটরসাইকেল চালককে শনাক্ত করা সম্ভব হয়নি।

জানা যায়, সেনা সার্জেন্ট আমজাদ হোসেন বগুড়ার জাহাঙ্গীরাবাদ সেনানিবাসে ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সে কর্মরত ছিলেন। তিনি ফুলদীঘি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আমজাদ হোসেন খাবার কেনার জন্য রাতে বাইসাইকেলে শহরের দিকে আসছিলেন। রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-১২ বগুড়া কোম্পানির কার্যালয় ও পুলিশ লাইন্সের সামনে লতিফপুর এলাকায় পৌঁছান। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়লে মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে নিহত সেনা সার্জেন্টের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে গেছেন। তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ