শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেশে আসছে ভারতের দেয়া ২শ' মেট্রিকটন অক্সিজেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্কধ ভারতের অক্সিজেন এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ২শ মেট্রিকটন অক্সিজেন বাংলাদেশে পাঠাচ্ছে দেশটির কেন্দ্র সরকার। এই প্রথম অক্সিজেন সরবরাহের জন্য বিশেষায়িত এই ট্রেনে করে দেশের বাইরে অক্সিজেন পাঠাচ্ছে দেশটি।

শনিবার এক বিবৃতিতে এ তথ্য দেয় ভারত সরকার। সেখানে বলা হয় ১০ টি কনটেইনার করে অক্সিজেনগুলো নিয়ে আসা হবে। এরইমধ্যে বাংলাদেশে আসার জন্য অক্সিজেন এক্সপ্রেস ট্রেন প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভারতজুড়ে ভয়াবহ অক্সিজেন সংকট দেখা দেয়ার পর গত ২৪ এপ্রিল থেকে অক্সিজেন এক্সপ্রেস ট্রেন সেবাটি চালু করে ভারতীয় রেলওয়ে। যার মাধ্যমে দেশজুড়ে দ্রুত অক্সিজেন সরবরাহে করতে সক্ষম হয়েছে কেন্দ্র সরকার।

২০২১ সালের ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন সেবা শুরুর পর থেকে এই প্রথম প্রতিবেশী দেশে অক্সিজেন এক্সপ্রেস চালু হলো। এ পর্যন্ত ভারতের অভ্যন্তরে এই ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ