শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাসজিদুল আকসায় ঈদের জামাত অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বসতি স্থাপনকারীদের সহিংস আগ্রাসন উপেক্ষা করে অন্তত ২০ হাজার ফিলিস্তিনি আল-আকসা মসজিদ চত্বরে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। গাজা-ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো মুসলমানদের প্রথম ক্বিবলা এই মসজিদে আবার আগ্রাসন চালানোর ব্যাপারে তেল আবিবকে সতর্ক করে দিয়েছে।

জেরুসালেম আল-কুদস শহরের পুরনো অংশে অবস্থিত মসজিদুল আকসায় মঙ্গলবার ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়।এর আগের দিন সোমবার বহু ইসরাইলি নিরাপত্তা বেষ্টনি ভেঙে এই মসজিদ চত্বরে অনুপ্রবেশ করেছিল।

তার আগের দিন ইসরাইলি পুলিশ এই মসজিদ চত্বরে হামলা চালিয়ে ফিলিস্তিনি মুসল্লিদের বেধড়ক মারপিট করে।

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ এক বিবৃতিতে আল-আকসা মসজিদ চত্বরে এসব আগ্রাসনের জের ধরে নতুন করে সংঘাত শুরু হলে তার দায় ইহুদিবাদী ইসরাইলকে নিতে হবে বলে ঘোষণা করেছে। ফিলিস্তিনি মুসল্লিদের ওপর ইসরাইলি নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছে ইরান, মিশর, তুরস্ক, জর্দান ও পাকিস্তানসহ আরো কিছু মুসলিম দেশ। সূত্র : পার্স টুডে

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ