ফরিদ উদ্দীন রনি: হুমায়ূন আহমেদ নামে এক ভাগা লেখক আছে দেশে! মৃত্যুর আগ পর্যন্ত নামে তার সাথে পরিচয় হলেও কর্মের সাথে পরিচয় হয়ে ওঠেনি তখনো। কারণ- স্বভাবতই হুমায়ূন আহমেদ লেখকটাকে আমি প্রছন্দ করি না, তিনি নাকি বেশি বেশি লেখেন, আবাল-তাবল লেখেন, ধর্ম বিরোধী! এসব মুখে মুখে শোনার পর টাকা দিয়ে তার বই পড়া প্রয়োজন বোধ করতাম না! কিন্তু ২০১৭ দিকে একটি সাহিত্য প্রতিযোগিতায় বিজয়ী হিসাবে দুটি বই উপহার পেয়েছি। একটি অপেক্ষা অন্যটি মধ্যাহ্ন। দুটি বইয়ের লেখক হুমায়ূন আহমেদ। আবার একটা রিভিউ প্রতিযোগিতায় বিজয়ী হিসাবে পেলাম গৌরিপুর জংশন বইটি। যেহেতু উপহার পেয়েছি তাই বইগুলো পড়া এক প্রকার বাধ্য হয়ে দাঁড়িয়েছে!
অপেক্ষা পড়তে শুরু করলাম। চুম্বকের মত আটকিয়ে রাখছে চোখ দুটি প্রতিটি পৃষ্ঠায়, প্রতিটি লাইনে! মানুষ অপেক্ষা করে বেঁচে থাকে। মৃত্যুর আগ পর্যন্ত অপেক্ষা করে। কেউ হয়তোবা করে প্রিয়জনের ফেরার অপেক্ষা, কেউ হয়তোবা করে মৃত্যুর। সুরাইয়া তার ইমনের বাবার অপেক্ষা করে, ইমন তার ছোটো চাচ্চুর অপেক্ষা করে, তাদের অপেক্ষার প্রহর শেষ হয় না। অপেক্ষা পড়তে গিয়ে মনের অজান্তেই অপ্রিয় মানুষটি প্রিয় হয়ে গেল।তারপর পড়তে লাগলাম- মধ্যাহ্ন, বহুব্রীহি, বাদশাহ নামধার, দেবী, দেয়াল, বৃষ্টি বিলাস, নীলাবতীর মৃত্যু, অমানুষ, হিমু সমগ্র, গৌরিপুর জংশনের মত কালজয়ী সব উপন্যাস। তারপর মনের কোণে সবচেয়ে প্রিয় লেখকের নাম যোগ হয়ে গেল হুমায়ূন আহমেদ!
কিন্তু তাহলে যে শুনেছিলাম, ধর্ম বিরোধী হুমায়ূন আহমেদ , এসব কি ভুল ? এই প্রশ্নের উত্তর মিলবে মাহফুজ আহমেদের একটি সাক্ষাৎকারে ঝাঁঝালো এক প্রশ্নের জবাবে!
‘'এ দেশের বুদ্ধিজীবীদের সম্পর্কে আপনার অভিমত কি?"
কালক্ষেপণ না করে হুমায়ূন আহমেদ বরে উঠলেন -
“আমাদের বুদ্ধিজীবী সমাজে যাঁরা আছেন, তাদের কার্যক্রম খুব একটা পরিষ্কার না। এরা কেন জানি ইসলাম ধর্মকে খুব ছোট করে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন।
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান অন্য যেকোনো ধর্মের প্রায় সব উৎসবে আমাদের বুদ্ধিজীবীরা উপস্থিত থাকেন, বক্তৃতা করেন, বাণী দেন- কিন্তু ইসলামি কোনো জলসায় কেউ উপস্থিত থেকেছেন বলে শোনা যায় না। তাদের মতে, ইসলামি জলসায় কেউ উপস্থিত থাকা মানে তার বুদ্ধিবৃত্তি নিম্নমানের। সে একজন প্রতিক্রিয়াশীল, সাম্প্রদায়িক