শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কানাডার বাইতুল করিম মসজিদে ইসলামবিদ্বেষীদের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার ক্যামব্রিজ এলাকায় ইসলামবিদ্বেষীরা একটি মসজিদে ভয়াবহ হামলা চালিয়েছে। এতে হাতাহতের কোনো ঘটনা না ঘটলেও মসজিদটির ব্যাপক ক্ষতি হয়েছে। শান্তির দেশ হিসেবে পরিচিত কানাডায় এ ধরণের ঘৃণা সন্ত্রাস ও উগ্রবাদীদের সন্ত্রাসী হামলার ঘটনা বেড়ে চলছে। খবর আরব নিউজ ও সিবিসি নিউজের।

বাইতুল করিম নামে কানাডার ওই মসজিদের হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির আহমেদিয়া মুসলিম জামাত নামে একটি ইসলামি সংগঠন জানিয়েছে।

কানাডার আহমেদিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট লাল খান মালিক ওই বিবৃতিতে বলেছেন, মসজিদে এ ধরণের হামলায় আমরা শঙ্কিত। মসজিদ হলো শান্তির প্রতীক। এখান থেকে শান্তির বাণী প্রচার করা করা। কিন্তু এখানেও হামলা চালাচ্ছে ইসলামবিদ্বেষী অপশক্তি। এটাকে কাপুরুষোচিত হামলা বলে তিনি উল্লেখ করেন। এটি সংস্কার করতে কয়েক লাখ ডলার প্রয়োজন বলে তিনি জানান।

গত বুধবার যোহর নামাজের সময় ওই মসজিদে ইসলামবিদ্বেষীরা হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন এবং লুটপাট করে। দুই মাস আগেও এক গাড়ি চালক মুসলিম একটি পরিবারের ৪ সদস্যকে ট্রাক চাপা দিয়ে হত্যা করে।

পরে সেই ঘাতক পুলিশের কাছে শিকারও করে যে, তাদের পোশাক দেখে তার মনে হয়েছিল এরা সবাই মুসলিম- এ কারণেই তাদের গাড়ি চাপা দিয়ে হত্যা করে ওই বর্ণবাদী শ্বেতাঙ্গ সন্ত্রাসী যুবক।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ