শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কুরবানির সাথে আকীকা করা যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু বকর সিদ্দীক

কুরবানি ও আকীকা আলাদাভাবেই করা উত্তম। তবে কেউ যদি উট,গরু বা মহিষ কুরবানি করে এবং তাতে নিজের বা পরিবারের কোনো সদস্যের আকীকার অংশ রাখতে চায়, তাহলে তা জায়েয। এর দ্বারা কুরবানী-আকীকা দুটোই আদায় হবে। শর্ত হলো, কোনো অংশ এক সপ্তমাংশের কম হতে পারবে না।

দলীল-১ আকীকাও এক ধরনের কুরবানী। কেননা হাদীস শরীফে আকীকার উপর ‘নুসুক’ শব্দের প্রয়োগ হয়েছে। আর ‘নুসুক’ অর্থ কুরবানী। হাদীসের ভাষ্য এই-
سئل رسول الله صلى الله عليه وسلم عن العقيقة، فقال : لا أحب العقوق كأنه كره الاسم، قالوا يا رسول الله! نسألك عن أحدنا يولد له، فقال : من أحب منكم أن ينسك عن ولده فليفعل، على الغلام شاتان مكافأتان، وعلى الجارية شاة

অর্থ: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আকীকা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,আমি ‘উকূক’ পছন্দ করি না। যেন তিনি ‘আকীকা’ নামটি অপছন্দ করলেন। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে আমাদের নবজাতকদের ব্যাপারে করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমাদের থেকে যারা তার সন্তানের পক্ষ থেকে ‘নুসুক’ তথা ‘কুরবানি’ করতে চায়, সে যেন তা করে। ছেলে সন্তানের জন্য দুইটি সমপর্যায়ের (তথা আকীকা করার উপযুক্ত) বকরী। আর মেয়ের জন্য একটি বকরী।

(দ্র. মুসান্নাফে আব্দুর রাযযাক : ৭৯৬১; মুসনাদে আহমদ : ৬৭১৩, ৬৭২২; সুনানে আবু দাউদ (আকীকা অধ্যায়) ২৮৪২; সুনানে নাসায়ী : ৭/১৬২, ১৬৩)

এর দ্বারা বুঝা গেল, আকীকাও এক ধরনের কুরবানী। এছাড়া আকীকাও যে এক ধরণের কুরবানি এ বিষয়টি আরো স্পষ্টভাবে প্রতীয়মান হয় মুসান্নাফ ইবনে আবী শায়বায় বর্ণিত একটি আছার দ্বারা-عن هشام، عن الحسن، وابن سيرين: ” أنهما كانا يكرهان من العقيقة ما يكرهان من الأضحية، وقال: وهي عندهما بمنزلة الأضحية، يأكل ويطعم
হিশাম রহ. থেকে বর্ণিত, তিনি প্রখ্যাত তাবেয়ী হাসান বসরী রহ. এবং মুহাম্মদ ইবনে সীরীন রহ. থেকে বর্ণনা করেন যে,তারা আকীকাতেও সে সব বিষয় অপছন্দ করতেন কুরবানিতে যা অপছন্দ করতেন। হিশাম রহ. বলেন, আকীকা হলো তাদের নিকট কুরবানির মতো। তার গোশত ব্যক্তি নিজে খাবে এবং অপরকেও খাওয়াবে।[ দ্র. মুসান্নাফ ইবনে আবী শায়বা,হাদীস নং-২৪৭৪৩]

সুতরাং আকীকাও যখন কুরবানির মতো, তখন একটি গরু, উট বা মহিষ দ্বারা একাধিক ব্যক্তির (সর্বোচ্চ সাত জন পর্যন্ত) আলাদা-আলাদা কুরবানী আদায় হওয়ার হাদীসগুলো থেকে কুরবানী-আকীকা একত্রে আদায়ের অবকাশও প্রমাণিত হয়।

দলীল-২