শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ব্যবসায়ীদের বাধায় ৫ টাকার বেশি বাড়ানো গেলো না চামড়ার দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্যবসায়ীদের বিরোধিতার মুখে শেষ পর্যন্ত মাত্র ৫ টাকা বাড়িয়ে কাঁচা চামড়ার দাম ঠিক করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত চামড়ার দাম নির্ধারণ নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রথমে মন্ত্রণালয়ের পক্ষে একটি দাম প্রস্তাবের পর ব্যবসায়ীদের দাবির মুখে দাম কিছুটা কমিয়ে দেওয়া হয়।

এ বছর ৫টাকা বাড়িয়ে ঢাকার জন্য লবণযুক্ত কাঁচা চামড়ার দাম গরুর প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৫ টাকা এবং ঢাকার বাইরে ৩৩ থেকে ৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২ টাকা বাড়িয়ে প্রতি বর্গফুট খাসির চামড়া ১৫ থেকে ১৭ টাকা, বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৈঠকের শুরুতে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এ বছর ঢাকার জন্য লবণযুক্ত কাঁচা চামড়ার দাম গরুর প্রতি বর্গফুট ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করার প্রস্তাব করেন।

এছাড়া প্রতি বর্গফুট খাসির চামড়া ২০ থেকে ২২ টাকা, বকরির চামড়া ১৫ থেকে ১৭ টাকার প্রস্তাব করা হয়। তবে এই দাম নিয়ে দ্বিমত প্রকাশ করেন বৈঠকে উপস্থিত থাকা চামড়া শিল্প মালিকেরা। তারা গত বছরে যে দাম নির্ধারণ করা হয়েছিল, তার চেয়ে ৫ টাকা দাম বাড়ানোর দাবি করেন।

প্রথমে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাফ জানিয়ে দেন, এ বছর বর্ধিত দামই থাকবে। পরে বৈঠকের শেষ দিকে ব্যবসায়ীদের দাবি মেনে নতুন দাম ঘোষণা করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ