শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বিনয় ছিল তার জীবনের অনন্য দ্যুতি: মাওলানা হেমায়েত উদ্দীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

‘বিনয় ছিল আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহ.-এর জীবনের অনন্য দ্যুতি। দেওবন্দী ওলামায়ে কেরামের বৈশিষ্ট্যে মণ্ডিত ছিল তার জীবন ’।

শায়খুল হাদিস আল্লামা কাজী মু'তাসিম বিল্লাহ রহ. বর্ণাঢ্য জীবন চর্চা ও গবেষণা সপ্তাহ- ২০২১ উপলক্ষ্যে জনপ্রিয় নিউজ পোর্টাল আওয়ার ইসলাম ২৪. কম আয়োজিত বিশেষ লাইভ অনুষ্ঠান ‘আল্লামা কাজী মু’তাসিম বিল্লাহ রহ.; দেওবন্দিয়াত ও আল্লামা মাদানী রহ. এর চিন্তাধারা’য় বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা হেমায়েত উদ্দীন।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব।

অনুষ্ঠানে মাওলানা হেমায়েত উদ্দীন বলেন, ‘৫ বছর আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহ.-এর সান্নিধ্যে থাকার সৌভাগ্য হয়েছে আমার। ১৯৮৩ সালে মালিবাগ জামিয়ায় হেদায়া জামাতে ভর্তি হই, সেখানে ৪ বছর পড়ে দেওবন্দে যাই, এরপর হুজুরের তত্ত্বাবধানেই মালিবাগে শিক্ষক হিসেবে ছিলাম। আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহ. ছিলেন দেওবন্দ ও দেওবন্দীয়াতের অনন্য চেতনাধারী’।

দেওবন্দ-এর নাম নিলে অনেকে ফেরকাবাজি দলাদলি বুঝাতে চান। বিষয়টা আসলে এমন নয়। তারিখে দেওবন্দ কিতাবে ক্বারী তৈয়্যব সাহেব রহ. বলেছেন, ‘দেওবন্দিয়াত হল, আহলে সুন্নাত ওয়াল জামাতের বহুমুখী ফিকির, কর্মকাণ্ডের মাঝে সমন্বয় করে চলা। আকায়েদ,সিয়াসাত, তাসাউফ সব ক্ষেত্রেই তাদের অনুসরণ করা। কোন একটা অনুসরণ করতে গিয়ে আরেকটা ছেড়ে না দেওয়া এবং ভারসাম্য রক্ষা করা’।

মুহাদ্দিস মাওলানা হেমায়েত উদ্দীন বলেন, ‘আকাবিরে দেওবন্দের মধ্যে যাদেরকে আমরা পেয়েছি তাদের কারো মাঝে ভারসাম্যহীনতা ছিলনা, অর্থাৎ শুধু কোন একটা দিক নিয়ে তারা ভেবেছেন, একটাকে ধরেছেন ,আরেকটাকে বর্জন করেছেন, এমন ছিল না তাদের কারো জীবনে। সবকিছুর মাঝে সমন্বয় করেছেন দেওবন্দী ওলামায়ে কেরাম এবং এটার নামই দেওবন্দিয়াত। ক্বারী তৈয়্যব সাহেব রহ. -এর বক্তব্যের মাধ্যমে এই বিষয়টাই স্পষ্ট হয়’।

দেওবন্দী আকাবিরদের আদর্শের বণর্না দিতে গিয়ে লাইভ অনুষ্ঠানে তিনি আরো বলেন,  ’দেওবনà