মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

নরসিংদীর জামেয়া ইসলামিয়া নুরিয়ার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

নরসিংদীর জামেয়া ইসলামিয়া নুরিয়া সাটিরপাড়া মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম মাওলানা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আগামীকাল সকাল ৯ টায় সাটিরপাড়া মাদ্রাসার মাঠে জানাজা শেষে  কুমিল্লার বরুড়ায় পৈত্রিক ভূমিতে মাওলানা আব্দুল্লাহর দাফন হওয়ার কথা রয়েছে।

সোমবার (১২ জুলাই) রাত এগারোটায় তিনি রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

আওয়ার ইসলামকে তথ্য নিশ্চিত করেছেন জামেয়া ইসলামিয়া নুরিয়া সাটিরপাড়া নরসিংদীর মুহাদ্দিস মুফতি নুরুল হক।

মাওলানা আব্দুল্লাহ হার্টের সমস্যা নিয়ে তিন দিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।

মরহুম মাওলানা আব্দুল্লাহ জামিয়া ইসলামিয়া নুরিয়া নরসিংদীতে ৩০ বছর ধরে ইলমে দ্বীনের খেদমত করছিলেন। দেশের বিভিন্ন প্রান্তে তার অসংখ্য ছাত্র ও শুভাকাঙ্ক্ষী রয়েছে।

দেশের প্রবীণ এই আলেমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন অনেকেই। মরহুমের রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ