মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বাংলাদেশ নিয়ে মন্তব্য: ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জাভেদ প্যাটেলকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাজ্যে প্রকাশিত মানবাধিকার ও গণতন্ত্র প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে আপত্তিকর মন্তব্য থাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে তলব করেছে।

রোববার (১১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, 'ভারপ্রাপ্ত হাইকমিশনারকে জানানো হয়েছে যে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান অবস্থা উল্লেখ করতে 'গৃহবন্দি' শব্দগুলোর ব্যবহার একটি বড় ধরনের বিভ্রান্তি।'

এতে আরও বলা হয়, গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) প্রকাশিত হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্র্যাসি রিপোর্ট ২০২০-এর বাংলাদেশ অধ্যায়ে উল্লেখিত ইস্যুগুলোর ব্যাপারে সরকারের মনোভাব ও অসন্তোষ ব্যক্ত করার জন্য ব্রিটিশ দূত জাভেদ প্যাটেলকে তলব করা হয়।

এর আগে ভারপ্রাপ্ত হাইকমিশনারকে জানানো হয়েছিল, খালেদা জিয়ার ভাইয়ের আবেদনে সরকার ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী সাজা স্থগিত করে ২০২০ সালের মার্চ মাসে তাকে মুক্তি দেয়া হয়। শর্ত ছিলো বাড়িতে থেকে চিকিৎসা নেয়া এবং বিদেশ ভ্রমণ না করার।

এ জাতীয় আইনি সমস্যা নিয়ে কোনও বিভ্রান্তির ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পরামর্শ করা বাঞ্ছনীয় বলেও উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ