বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কুমিল্লায় মাদরাসার মুহতামিমের ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবি ইসলামী আন্দোলনের নেতা মাকসুদুর রহমানের ইন্তেকাল, শোক প্রকাশ শনিবার বেফাক ও হাইআ'র সকল কার্যক্রম বন্ধ ঘোষণা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রী-এমপিরা ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু ইসলামী যুব আন্দোলন কুমিল্লা দক্ষিণের জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত ‘হজ ভিলেজ’ নির্মাণে মক্কায় ৪.৪ হেক্টর জমি কিনেছে ইন্দোনেশিয়া খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন ২০ নভেম্বর মাদরাসাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রবণতা, সতর্ক করলেন মুফতি তাকি উসমানী

সুদানের বন্দরনগরীতে বিস্ফোরণ, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের গুরুত্বপূর্ণ রেড সী বন্দর নগরীতে বোমা বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত হয়েছে। রবিবার চিকিৎসকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।

পোর্ট সুদানের একটি ব্যস্ত ক্রীড়া ক্লাবে শনিবার রাতে এ বিস্ফোরণ ঘটায় কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সুদান চিকিৎসক কেন্দ্রীয় কমিটির এক বিবৃতিতে বলা হয়, ‘আল-আমিন ক্লাবে বোমা বিস্ফোরণে চারজন প্রাণ হারিয়েছে।’

এতে আরও বলা হয়, সেখানে বন্দুক হামলা বা ছুরিকাঘাতে আরও তিনজন আহত হয়েছে।

এদিকে বিস্তারিত উল্লেখ না করে ওই কমিটি আরও জানায়, ‘এ বন্দর নগরীর একটি হোটেল লক্ষ্য করে আরেকটি হামলা চালানোর চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।’

পোর্ট সুদানে সাম্প্রতিক সময়ে উত্তেজনা অনেক বেড়েছে। এতে সেখানে নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাওয়ায় সরকার বিরোধী বিক্ষোভকারীরা বিভিন্ন সড়ক বন্ধ করে দিয়েছে।

চিকিৎসক কমিটি শনিবারের ঘটনার জন্য ‘উপজাতি দ্বন্দ্বকে’ দায়ী করেছে। নিরাপত্তা বাহিনীকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

এনটি