মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

মহামারীতেও ফ্রান্সে বেড়েছে মুসলিমবিরোধী কর্মকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের জাতীয় মানবাধিকার বিষয়ক কর্তৃপক্ষের এক রিপোর্টে দেখা গেছে ফ্রান্সে মুসলিম বিরোধিতা বাড়ছে। গত বছর করোনা মহামারীতে মধ্যে কঠোর লকডাউনের মধ্যেও মুসলিমবিরোধী কর্মকাণ্ড বেড়েছে।

মুসলিম ও ইসলাম ধর্ম সম্পর্কে কুসংস্কার ও অসহিষ্ণুতা বাড়ছে বলে জানিয়েছে দ্যা ন্যশনাল কনসালটেটিভ কমিশন অন হুম্যান রাইটস (সিএনসিডিএস)।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার মুসলিম, ইহুদি ও বিদেশীদের বিরোধিতা প্রতিরোধে ৩০তম বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে সিএনসিডিএস।

গত বছর ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের প্রতিবেদনে দেখা গেছে, ইসলাম, ইহুদি ও বর্ণবাদের বিরোধিতা বিষয়ক কর্মকাণ্ড ও হুমকির সাথে সংশ্লিষ্ট অভিযোগ এসেছে এক হাজার ৪৬১টি। আগের বছর ২০১৯ সালে এমন অভিযোগ ছিল এক হাজার ৯৮৩টি।

ওই প্রতিবেদনে ইহুদি ও বর্ণবাদের বিরোধিতা বিষয়ক কর্মকাণ্ড ও হুমকির সংখ্যা কমলেও মুসলিম ও ইসলাম ধর্মের বিরোধীতা বেড়েছে ৫২ শতাংশ। ২০১৯ সালে ২৩৪টি মুসলিমবিরোধী কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ২০২০ সালের শেষ চার মাসে মুসলমানদের লক্ষ্য করে বহু প্রতিহিংসমূলক ঘটনা ঘটানো হয়।

এ সময় ফ্রান্সে বেশ কয়েকটি আক্রমণকে কেন্দ্র করে এসব প্রতিহিংসমূলক ঘটনার সূত্রপাত হয়। যেমন : শার্লি হেবদো পত্রিকার প্রাঙ্গনে ছুরি হামলা, স্কুলশিক্ষক স্যামুয়েল প্যাটি হত্যা ও অক্টোবর মাসে নিস শহরের গির্জায় হামলা। স্যামুয়েল প্যাটি হজরত মোহাম্মদ সা: এর ব্যঙ্গচিত্র দেখালে তাকে হত্যা করা হয়।

ওই প্রতিবেদনে দেখা গেছে ফ্রান্সের মানুষ সংখ্যালঘুদের প্রতি সহিষ্ণু আচরণ করলেও মুসলমানদের প্রতি তাদের বিদ্বেষ বাড়ছে। অনেক ফ্রেন্স নাগরিক মনে করেন, ইসলাম ধর্ম ফ্রান্সের জন্য হুমকি স্বরূপ।

সূত্র: ইয়েনি সাফাক

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ