মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

কুমিল্লায় পেট্রলপাম্পে আগুন, পুড়ল ৫ বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার বুড়িচংয়ে একটি পেট্রলপাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই পাম্পের পাশে থাকা ৫টি বাস পুড়ে গেছে।

রোববার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার নিমসার এলাকায় অবস্থিত ‘নিমসার ফিলিং স্টেশনে’ ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নিমসার ফিলিং স্টেশনের ম্যানেজার মো. শাহ আলম সাংবাদিকদের জানান, লকডাউনে চলাচল বন্ধ থাকার কারণে ফিলিং স্টেশনের পাশে এশিয়া পরিবহনের ৫টি বাস রাখা হয়েছিল। রোববার বিকাল ৪টার দিকে হঠাৎ করে একটি বাসে আগুন লেগে যায়। এ সময় পাশের বাসগুলোতেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কুমিল্লা সদর দপ্তরের ২টি ও চান্দিনার ২টি ইউনিট ঘটনাস্থলে আসে।

এ প্রসঙ্গে কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. শরফুদ্দীন বলেন, আমাদের ৪টি ইউনিট ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ