বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রী-এমপিরা ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু ইসলামী যুব আন্দোলন কুমিল্লা দক্ষিণের জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত ‘হজ ভিলেজ’ নির্মাণে মক্কায় ৪.৪ হেক্টর জমি কিনেছে ইন্দোনেশিয়া খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন ২০ নভেম্বর মাদরাসাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রবণতা, সতর্ক করলেন মুফতি তাকি উসমানী বদনজর থেকে সুরক্ষায় রাসূল (সা.)-এর শেখানো দোয়া মাধবপুরে শিশুদের পাঠদানে অংশ নিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  বেফাকের জরুরি শূরা বৈঠক ১২ নভেম্বর এমপি ওলিউল্লাহর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ায় গেল ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল

'ফ্যাক্টরিগুলোতে বারবার নির্মম অগ্নিকাণ্ডের রহস্য উদঘাটন করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ রূপগঞ্জে সেজান জুস ফ্যাক্টরিতে আগুনে পুড়ে ৫২ শ্রমিক নিহত ও শতাধিক শ্রমিক আহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেছেন, নির্মমভাবে আগুনে পুড়ে এত বেশিসংখ্যক শ্রমিক নিহতের ঘটনায় পুরো জাতি শোকাহত। আজ গোটা দেশ ও জাতি বাকরুদ্ধ। কর্তৃপক্ষের অবহেলা এবং প্রশাসনের অদক্ষতার কারণে বারবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। কারখানার শ্রমিকদের নিহতের ঘটনা এটাই নতুন নয়। অতীতেও এরকম অনেক ঘটনা ঘটেছে কিন্তু এ ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

মোস্তফা তারেকুল হাসান নিহত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও আহত শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত এবং সারাদেশের কারখানাগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্র বসানোর জন্য সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

তারেকুল হাসান আরও বলেন, রূপগঞ্জের সেজান জুস ফ্যাক্টরির এই নির্মম অগ্নিকাণ্ডের ঘটনায় যারা জড়িত বা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যাতে অন্যদের জন্য শিক্ষণীয় হয়। তা না হলে কারখানাগুলোতে শ্রমিকদের পুড়ে পুড়ে মরার ইতিহাস লম্বা হতেই থাকবে।

-এএ