মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

আমাদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে আরব দেশগুলোর সমর্থন চাই: হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী ও প্রতিরোধ আন্দোলন সংগঠন-হামাস। হামাসের পলিট ব্যুরোর প্রধান খালেদ মেশাল সৌদির প্রতি এ আহ্বান জানান। খবর আরব নিউজের।

সৌদি আরবের টিভি চ্যানেল আল-আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে গত সোমবার হামাস নেতা খালেদ মেশাল এ কথা বলেন। এ সময় তিনি সৌদি আরবের কারাগারে বন্দি ফিলিস্তিনিদেরও মুক্তি দাবি করেন।

হামাসের পলিট ব্যুরোর প্রধান আরও বলেন, হামাস কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। আমরা আমাদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে আরব দেশগুলোর সমর্থন চাই। এ ক্ষেত্রে ফিলিস্তিনিদের ভূমি রক্ষা ও স্বাধীনতা আন্দোলনে সৌদি আরবের পূর্ণ সমর্থন সহযোগিতা প্রত্যাশা করে হামাস।

খালেদ মেশাল আরও বলেন, দখলদার ইসরাইল তাদের কায়েমি স্বার্থ হাসিলের জন্য হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে থাকে। আসলে হামাস ফিলিস্তিনি নির্যাতিত মানুষের পাশে থাকে বলেই ইহুদিবাদীরা এ অপপ্রচার চালাচ্ছে।


এ সময় তিনি সৌদি কারাগারে আটক রিয়াদে নিযুক্ত হামাসের আবাসিক প্রতিনিধি মো. আল-খোদারি এবং ছেলে হানি আল-খোদারিসহ বন্দি সব ফিলিস্তিনি নেতার মুক্তি চান।

২০০৭ সালে পবিত্র নগরী মক্কায় বিবদমান ফিলিস্তিনের দুই পক্ষ হামাস ও ফাতাহর দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ নেওয়ায় সৌদি আরবের প্রশংসা করেন এ হামাস নেতা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ