বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দাবিগুলো শুনেছেন ও আশ্বস্ত করেছেন: আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দাবি-দাওয়াগুলো মনোযোগ সহকারে শুনেছেন এবং আমাদের সে বিষয়ে আশ্বস্ত করেছেন বলে দাবি করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী। তিনি বলেন, আমরা আশা করছি সরকার দ্রুত আমাদের দাবিগুলো মেনে নিবেন।

আজ মঙ্গলবার (৬ জুলাই) খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির বৈঠকে আল্লামা বাবুনগরী এসব কথা বলেন।

জাতীয় ও দ্বীনি স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক করেছেন দাবি করে আল্লামা জুনাইদ বাবুনগরী আরও বলেন, ব্যক্তিগত কোনও কারণে নয়, জাতীয় ও দ্বীনি স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে গতকাল আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া আলেম-উলামাদের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেপ্তার-হয়রানী বন্ধ ও অতিসত্ত্বর কওমী মাদরাসা সমূহ খুলে দেওয়ার দাবি জানিয়েছি।

তিনি আরো বলেন, সারা দেশে অসংখ্য নিরীহ আলেম-উলামাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা কারাগারে মানবেতর জীবনযাপন করছেন। বৈঠকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিষয়গুলো বিস্তারিত ভাবে তুলে ধরেছি।

তিনি বলেন, আমরা জানিয়েছি হেফাজতের বিরুদ্ধে কথিত যে সহিংসতার অভিযোগ করা হচ্ছে, তা সঠিক নয়। হেফাজতের কোনও নেতাকর্মী সহিংসতার সাথে যুক্ত ছিলো না। এসব সহিংসতার সাথে নিরীহ আলেম-উলামাদের কোনও সম্পর্ক নেই।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন, হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম, সিনিয়র নায়েবে আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, নায়েবে আমীর মাওলানা আবদুল আওয়াল, প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী ও মাওলানা জহুরুল ইসলাম।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ