সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

কায়রোয় অনুষ্ঠিত বইমেলায় দর্শনার্থীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মিশরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিতব্য ৫২তম আন্তর্জাতিক বইমেলা পরিদর্শনকালে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের এক প্রতিনিধি দল দর্শনার্থীদের পবিত্র কুরআনের পাণ্ডুলিপি উপহার দিয়েছে।

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শুক্রবার (৩ জুলাই) ৫২তম কায়রো আন্তর্জাতিক বইমেলার আল-আজহার বুথ পরিদর্শন করেছেন।

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান মোহাম্মদ আল-মুহরাসাভি এবং এই বিশ্ববিদ্যালয়ের সামরিক শিক্ষা বিভাগের তত্ত্বাবধায়নে এসকল শিক্ষার্থী এই বইমেলায় উপস্থিত হয়েছেন এবং তারা সকলে বিভিন্ন বই, লেখক, ইসলামিক বই এবং প্রশিক্ষণ কর্মশালার সাথে পরিচিত হয়েছেন।

পরিদর্শনকালে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান দর্শনার্থীদের মাঝে পবিত্র কুরআনের পাণ্ডুলিপি, জীবাণুনাশক এবং মাস্ক উপহার দেন। এসকল উপহার আল-আজহার বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কমিটি কর্তৃক প্রস্তুত করা হয়েছে।

আল-আজহার বিশ্ববিদ্যালয় একটানা পাঁচ বছর কায়রো আন্তর্জাতিক বইমেলায় অংশ নিচ্ছে এবং তাদের এক মিটারের বুথে একটি ওয়েবিনার হল, একটি ফতোয়া বিভাগ, একটি আরবি ক্যালিগ্রাফি বিভাগ, একটি শিশুদের বিভাগ এবং হস্তলিখিত পাণ্ডুলিপি রয়েছে।

৫২তম কায়রো আন্তর্জাতিক বইমেলা ৩০শে জুন মিশরীয় আন্তর্জাতিক বই ও প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে এবং ২০শ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ