সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

অর্থনৈতিক ধকল কাটিয়ে তুলতে করোনা বিধিনিষেধ তুলে নিচ্ছে যুক্তরাজ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা সংক্রমণ থেকে বাঁচতে মুখে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলার বিধিনিষেধ তুলে নিতে যাচ্ছে যুক্তরাজ্য। চলতি মাসেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্য সরকার মনে করছে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে। তাই অর্থনৈতিক ধকল কাটিয়ে তুলতে জনজীবনসহ সবকিছু স্বাভাবিক করা দরকার।

স্থানীয় সময় সোমবার ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে বরিস জনসন আগামী ১৯ জুলাই যুক্তরাজ্যে করোনার সব বিধিনিষেধ তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন। বিবিসির প্রতিবেদনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বলা হয়, আগামী ১২ জুলাই সর্বশেষ পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।

তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও ভ্রমণের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এখনও। বরিস জনসন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া, ভ্রমণ ও স্বেচ্ছা আইসোলেশনের মতো বিষয়গুলো নিয়ে শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। তাছাড়া মাস্ক পরার বিষয়ে আইনগতভাবে কোনো বাধ্যবাধকতা না থাকলেও জনসমাগমে তিনি নিজে ভদ্রতার অংশ হিসেবে মাস্ক পরে থাকবেন।

বরিস জনসন বলেন, গণ টিকা কার্যক্রমের ফলাফল ইতিবাচক হওয়াতে এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে। টিকা নেওয়ার পর শনাক্তের হার কিছুটা বেশি থাকলেও মৃত্যুর সংখ্যা কমে এসেছে। টিকা কার্যক্রমে আমরা অনেকটাই সফল হয়েছি। আমরা মৃত্যুর হার অনেক কমিয়ে এনেছি। সুতরাং এখন সামনে না এগিয়ে গেলে কখন এগোবো।

এ বিষয়ে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ বলেছেন, স্বাভাবিক জীবনে ফেরার রূপরেখা তিনি মঙ্গলবার পার্লামেন্ট সদস্যদের কাছে তুলে ধরবেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবারও যুক্তরাজ্যে ২৭ হাজার ৩৩৪ জন করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে নয়জনের। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৯ লাখ ৪৭ হাজারের বেশি। আক্রান্তের তুলনায় প্রাণহানি কম দেশটিতে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ