শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

মসজিদে হারাম এলাকায় অনুমিত ছাড়া প্রবেশ করলেই ১০ হাজার রিয়াল জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: মসজিদে হারাম এবং তার আশপাশের অঞ্চলে (আরাফাহ, মিনা, মুজদালিফা) প্রবেশের ব্যাপারে কড়াকড়ি করেছে সৌদি আরব।

বার্তা সংস্থা এসপিএ’র খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, হজের সময়ে মসজিদে হারাম এবং তার আশপাশের অঞ্চলে (আরাফাহ, মিনা, মুজদালিফা) অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। এই নিষেধাজ্ঞা ৫ জুলাই (সোমবার) থেকে আগামী ২৩ জুলাই (শুক্রবার) পর্যন্ত জারি থাকবে। তা অমান্য করলে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে।

হজ মৌসুমে সরকারী নির্দেশিকা মেনে চলার জন্য সৌদি নাগরিক ও বিদেশিদের অনুরোধ করেছেন তিনি।

এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নিরাপত্তা কর্মীরা মসজিদে হারাম, মিনা, মুজদালিফা এবং আরাফায় যাওয়ার সকল রাস্তায় কড়া নজর রাখবে। অনুমতি ছাড়া প্রবেশকারীদের বাধা দেয়া হবে। সূত্র: আল আরাবিয়া উর্দূ, আরব নিউজ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ