মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত করবে সিটিটিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্তভার বুঝে নিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। মামলা দায়েরের চার দিন পর শনিবার রমনা থানা-পুলিশ সিটিটিসির কাছে তদন্তভার হস্তান্তর করে।

সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের অতিরিক্ত উপকমিশনার এ কে এম রহমতউল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলার তদন্তভার বুঝে নিয়েছে সিটিটিসি।’

গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়। আহত হয় দুই শতাধিক মানুষ। এ ঘটনায় আহত ৫ জন এখনো হাসপাতাল চিকিৎসাধীন।

গত ২৯ জুন বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করে রমনা থানা-পুলিশ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ