মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে ক্ষোভ: কানাডায় উপড়ে ফেলা হলো দুই রানির ভাস্কর্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: একের পর এক আদিবাসী শিশুদের গণকবর পাওয়ার পর ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে ক্ষোভ ক্রমেই বাড়ছে কানাডায়। সেই ক্ষোভের জের ধরে বিক্ষুব্ধ জনতা উইনিপেগ শহরে স্থাপিত রানী ভিক্টোরিয়া ও রানী দ্বিতীয় এলিজাবেথের ভাস্কর্য উপড়ে ফেলেছেন।

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ এখনও আনুষ্ঠানিকভাবে কানাডার রাষ্ট্রপ্রধান। এর আগে রানি ভিক্টোরিয়াও কানাডা শাসন করেছেন।

এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ব্রিটেন।

জানা গেছে, বিক্ষুব্ধ জনতা প্রথমে উপড়ে ফেলে রানি ভিক্টোরিয়ার ভাস্কর্য। এরপর ঘটনাস্থলের কাছে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথের ভাস্কর্যটিও উপড়ে ফেলা হয়। ভূপাতিত ভাস্কর্যে লাথি মেরে অনেকে ক্ষোভ প্রকাশ করেন।

সম্প্রতি কানাডায় আদিবাসী শিশুদের বেশ কয়েকটি গণকবরের সন্ধান পাওয়া যায়। ব্রিটিশ কলাম্বিয়া এবং সাসকাচোয়ান প্রদেশে বন্ধ হয়ে যাওয়া আদিবাসীদের জন্য স্থাপিত আবাসিক স্কুলে এক হাজারের মতো শিশুর গণকবরের সন্ধান পাওয়া যায়।

ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের অর্থায়নে ক্যাথলিক চার্চ ওইসব স্কুল পরিচালনা করতো। প্রায় দুইশ বছর আগের এসব স্কুলে আদিবাসী শিশুদের জোর করে তাদের পরিবার থেকে আলাদা করা হতো। এরপর তাদের ওপর চালানো হতো শারীরিক ও যৌন নিপীড়ন। অনেক শিশু অপুষ্টিতে ভুগে মৃত্যুবরণ করেছে। কানাডার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের ২০১৫ সালে প্রতিবেদনে এ ঘটনাকে সাংস্কৃতিক গণহত্যা হিসেবে অভিহিত করা হয়।

সূত্র: পার্সটুডে

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ