মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

১০ সেকেন্ডে করোনা শনাক্তের প্রযুক্তি উদ্ভাবন করল তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কোভিড-১৯ মহামারির এ সময়ে যত বেশি সম্ভব পরীক্ষা ও শনাক্তের ওপর জোর দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যত দ্রুত সময়ে পরীক্ষা করে ফল পাওয়া যায় ততটাই দ্রুত চিকিৎসা এবং আক্রান্ত ব্যক্তিকে সুস্থদের থেকে আলাদা করা যাবে। এবার  মাত্র ১০ সেকেন্ডের মধ্যে করোনা শনাক্তের প্রযুক্তি উদ্ভাবন করেছেন তুরস্কের একদল বিজ্ঞানী।

ডায়াগনোভির নামের করোনা শনাক্তের এ যন্ত্রটি  উদ্ভাবন করেছেন  বিলকেন্ট বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ন্যানোটেকনোলজি রিসার্চ সেন্টার (ইউএনএএম)-এর গবেষকরা। তারা জানায়, ন্যানোটেকনোলজি-ভিত্তিক এই প্রযুক্তি ৯৯ শতাংশ নির্ভুল ফলাফল  দেয়। এরইমধ্যে এটি ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সরকারি অনুমোদন পাওয়ায় ব্যাপক হারে ডিভাইসটি  উৎপাদন শুরু করে দিয়েছেন উদ্যোক্তারা।

তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, ডায়াগনোভির নামের নতুন উদ্ভাবিত ডিভাইসটি প্রচলিত পিসিআর টেস্টের চেয়ে সম্পূর্ণ আলাদা। এটি ব্যবহার করে পরীক্ষা করলে মাত্র ১০ সেকেন্ডের মধ্যে আক্রান্ত ব্যক্তির করোনা শনাক্ত হবে।

সংবাদমাধ্যমকে  দেয়া এক সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক আব্দুল্লাহ আতালার জানিয়েছেন, তুরস্কে প্রথম করোনা শনাক্ত হওয়ার পরই এ ধরনের একটি ডিভাইস তৈরিতে মনোযোগী হন তারা। বায়োসেন্সর দ্বারা নিয়ন্ত্রিত এই পরীক্ষা পদ্ধতিতে নাসিকারন্ধ্রের বদলে মুখ থেকে নমুনা নেওয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ