মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

তুরস্কের তৈরি অস্ত্রবাহী যান ভুরান প্রথম রফতানি হবে ইউরোপীয় দেশ কসোভোয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের তৈরি অস্ত্রবাহী যান ভুরানের প্রথম রফতানি হবে ইউরোপীয় দেশ কসোভোতে। এ যানটি তুরস্কের বিভিন্ন শীর্ষ প্রতিরক্ষা কোম্পানির সহযোগিতায় উৎপাদন করা হয়েছে।

তুর্কি সংবাদসংস্থা আনাদোলু এজেন্সির দেয়া তথ্যমতে, তুরস্কের বাইরে কসোভোই প্রথম কোনো দেশ যারা ‘ভুরান ৪x৪ আর্মড ভেইকল’ ব্যবহার করবে। এ যানটি বিভিন্ন সামরিক কাজে ব্যবহার করা যায়।

প্রথম পর্যায়ে দু’টি ভুরান অস্ত্রবাহী যান উৎপাদন করে তা কসোভোয় রফতানি করা হবে।

যানটি উৎপাদন করছে তুরস্কের বাণিজ্যিক ও সামরিক পরিবহন নির্মাতা প্রতিষ্ঠান বিএমসি অটোমোটিভ। বিএমসি অটোমোটিভ তুরস্কের সবচেয়ে বড় সামরিক ইলেকট্রনিক কোম্পানি আসেলসানের সহযোগিতায় এ যানটি নির্মাণ করেছে।

বিভিন্ন সামরিক কাজে ব্যবহার উপযোগী এ অস্ত্রবাহী যানটি উৎপাদন করা হয়েছে তুরস্কের সামরিক বাহিনীর চাহিদা অনুসারে।

এ যানটি খুব দ্রুত চলাচল করতে পারে। খারাপ আবহাওয়া ও ভৌগোলিক পরিস্তিতিতেও এ যান দিয়ে সামরিক অভিযান পরিচালনা করা যায়।

সূত্র: ইয়েনি সাফাক

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ