মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সুস্থ হয়ে বাসায় ফিরছেন মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান বেশকিছু দিন ধরে ঠাণ্ডা, জ্বর ও সর্দি জনিত রোগের কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সুস্থ হয়ে হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরেছেন।

মাওলানা ফজলুর রহমানের অফিসিয়াল ফেসবুক পেইজে দেয়া এক ভিডিওতে দেখা যায়, অসংখ্য ভক্তবৃন্দ তাকে স্বাগত জানাতে হাসপাতালের সামনে ভীড় করেছেন। তিনি হাসপাতাল ছেড়ে নিজের গাড়িতে করে বাসার দিকে রওনা দিয়েছেন।

এর আগে তিনি ঠাণ্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জেআইআই-এফের কেন্দ্রীয় মুখপাত্র আসলাম গৌরী গণমাধ্যমকে মাওলানা ফজলুর রহমানের স্বাস্থ্য বিষয়ে জানান।

জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানের স্বাস্থ্যের বিষয়ে কথা বলতে গিয়ে জেআইআই-এফের মুখপাত্র আসলাম গৌরী বলেন, মাওলানা ফজলুর রহমান দু’দিন ধরে খুব বেশি জ্বরে ভুগছিলেন। যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এতোদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন ছিলেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে চূড়ান্ত চেক-আপের পরপরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ