সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

সুন্দরবনে আগামী দুই মাস সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুন্দরবনের নদ-নদী ও খালে আগামী দুই মাসে সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে বন বিভাগ। মাছের প্রজনন মৌসুমে কারণে ১ জুলাই ভোর থেকে ৩১ আগস্ট মধ্যে রাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

সুন্দরবন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রাতে জানান, সুন্দরবন হচ্ছে মিঠা ও লবণ পানি প্রজাতির মাছের বিশাল ভাণ্ডার। সুন্দরবনের এই মাছের ভাণ্ডার রক্ষায় ৩ টি ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইডের নদ-নদী ও খালে সারা বছরের মাছ আহরণ নিষিদ্ধ থাকে। গত দুই বছর ধরে বন বিভাগ ওয়ার্ড হ্যারিটেজ সাইডের বাহিরে থাকা আবশিষ্ট বনভূমির বিশাল জলভাগের সব নদ-নদী খালে ১ জুলাই ভোর থেকে ৩১ আগস্ট মধ্যরাত পর্যন্ত সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করা করেছে।

মূলত জুলাই-আগস্ট মাস হচ্ছে সুন্দরবনের মিঠা ও লবণ পানি প্রজাতির মাছের প্রজনন মৌসুম। সুন্দরবনে ৩০০ প্রজাতি মাছ রয়েছে। সুন্দরবনের বিশাল এই মাছের ভান্ডার সমৃদ্ধ করাসহ মাছের প্রজনন নির্বিঘ্ন করতে বন বিভাগ এমন সিদ্ধান্ত নিয়েছে। সে কারণে সুন্দরবনের বাংলাদেশ অংশে ১ জুলাই ভোর থেকে ৩১ আগস্ট মধ্যরাত পর্যন্ত সব ধরনের আহরণ বন্ধ করা হয়েছে।

বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করতে ইতিমধ্যেই মাছ আহরণের সব অনুমতিপত্র (পাশ-পারমিট) বন্ধ করা হয়েছে। কেউ যাতে চোরাপথে সুন্দরবনে ঢুকে মাছসহ জীববৈচিত্র্য কোন ক্ষতি করতে না পারে সেজন্য স্মার্ট প্রেট্রোলিংসহ সব ধরনের নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান এই শীর্ষ বন কর্মকর্তা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ