শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

যে কারণে উপরে উঠিয়ে রাখা হয় কাবার কালো গিলাফ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: প্রতি বছরের মতো এবারও কাবা ঘরের কালো গিলাফ নিচ থেকে তিন মিটার ওপরে উঠিয়ে অতিরিক্ত সাদা কাপড় দিয়ে আবৃত করা হয়েছে। এর মাধ্যমে হজের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে।

প্রতি বছর হজে অসংখ্য মানুষের আগমন হয়। ইসলামের সূচনাকাল থেকে হজের সময় কাবার গিলাফ সুরক্ষার জন্য উপর দিকে তিন মিটার তোলার রীতি চলে আসছে। হজের প্রচণ্ড ভিড়ের মধ্যেও যেন কেউ গিলাফের কোনো অংশ স্পর্শ করে নষ্ট না করে মূলত এই উদ্দেশ্যেই গিলাফের কাপড় তোলা হয়।

তাছাড়া গিলাফ নিচ পর্যন্ত দেখতে পেয়ে হাজিদের অনেকে কাঁচি নিয়ে গিলাফের কিছু অংশ কেটে নেন। তাঁরা গিলাফকে নিজেদের নানা ধরনের উদ্দেশ্য পূরণের মাধ্যম হিসেবে মনে করেন। আবার অনেকে কাবার গিলাফে নিজেদের নাম লেখা শুরু করেন। অথচ তাদের এই ধরনের বিশ্বাসের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

সাদা কাপড়ের রহস্য : কালো গিলাফ উপর দিকে তুলে সেই স্থানে সাদা কাপড় দেওয়া হয়। মূলত এর মাধ্যমে হজের অনানুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। হজের সময় কাবার দেয়ালে সাদা কাপড় হজের পূর্বপ্রস্তুতির জানান দেয়। হজের শেষ সময় পর্যন্ত সাদা কাপড় থাকে। এরপর আগের মতো পুনরায় কালো গিলাফ নামিয়ে দেওয়া হয়।

ইতিপূর্বে কালো গিলাফের কাপড় এমনভাবে ঝোলানো হত যে, এর নিচ দিকে সাদা কাপড়েরর অংশ প্রকাশ পেত। কিন্তু কয়েক বছর যাবত গিলাফ উপর দিকে ঝুলিয়ে পৃথক আরেকটি সাদা কাপড় লাগানো হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ