মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফ্লোরিডায় ভবন ধসে মৃত্যু বেড়ে ১৮, এখনও নিখোঁজ ১৪৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বহুতল একটি ভবন ধসে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে ১৮-তে দাঁড়িয়েছে, এখনও নিখোঁজ রয়েছেন আরও ১৪৭ জন। ধসে যাওয়া এ ভবনটির নাম ‘চ্যামপ্লেইন টাওয়ার্স সাউথ’। এটি মায়ামি বিচ সংলগ্ন সমুদ্রমুখি স্থানে অবস্থিত।

মায়ামি এলাকায় সার্ফসাইড শহরের ১২তলা ভবনটির ধ্বংসস্তূপের মধ্যে আগের ২৪ ঘণ্টায় আরও ছয়টি মৃতদেহ পাওয়া গেছে। বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে গত বুধবার কর্মকর্তারা জানিয়েছেন।

ভবনটি ধসের পর কংক্রিট, কাঠ ও স্টিলের ধ্বংসস্তূপের ভেতর থেকে এ পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা যায়নি।

এক সংবাদ সম্মেলনে মায়ামি-ডেইড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৪৭ জন নিখোঁজ রয়েছেন আর তারা চ্যামপ্লেইন টাওয়ার্স সাউথের ধ্বংসাবশেষে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যে ১৮ জন মারা গেছেন তাদের মধ্যে ১০ ও চার বছর বয়সী দুটি শিশু রয়েছে বলে জানিয়েছেন তিনি। কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখনও জীবিতদের খুঁজে পাওয়ার আশা করছেন।

প্রায় ২০০ বিশেষজ্ঞ তল্লাশি ও উদ্ধারকর্মী এ কাজে অংশ নিচ্ছে। তারা ১২ ঘণ্টার শিফটে ভাগ হয়ে রাত-দিন কাজ করে চলছেন। দমকল কর্মী, পুলিশ, প্রকৌশলী, পরিবেশ সুরক্ষা বিশেষজ্ঞসহ কয়েকশত লোক তাদের সহায়তা করছেন। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের দুটি দলও উদ্ধারকাজে অংশ নিচ্ছে।

গত বৃহস্পতিবার প্রথম প্রহরে সুউচ্চ ভবনটির বিশাল একটি অংশ ধসে পড়ে। ওই সময় ভবনটির ১৫৬ ইউনিটের অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন। তদন্তকারীরা ৪০ বছরের পুরনো এই ভবনটির ওই অংশটি ধসে পড়ার কারণ এখনও নির্ণয় করতে পারেননি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ