শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু: এলাকায় শোকের মাতম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর যাদুকাটা নদীতে পাহাড়ি ঢলের পানিতে ডুবে নিখোঁজ আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এর আগে গত দুই দিন তারা নিখোঁজ ছিলেন। দুই সহোদরের লাশ উদ্ধারের পর পরিবারসহ এলাকায় শোকের মাতম দেখা দিয়েছে।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮ টার দিকে পার্শ্ববর্তী উপজেলার তাহিরপুর থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে গ্রামবাসী ও পরিবার। দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এরশাদ মিয়া দুই ভাইয়ের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচড় বাজার সংলগ্ন যাদুকাটা নদীতে ঢলের পানিতে ডুবে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে মেরাজুল ইসলাম (১০) ও তার ছোট ভাই খাইরুল ইসলাম(৭) নিখোঁজ হয়। তারা দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচড় গ্রামের মোস্তু মিয়ার ছেলে।

নিহতের চাচাতে ভাই লুৎফুর রহমান নাঈম বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে বালিজুড়ি ইউনিয়নের দক্ষিণকুল গ্রামের সামনে এক শিশুর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে আমাদের ফোনে জানান। পরে পরিবারের লোকজন গিয়ে বড় ছেলের লাশ শনাক্ত করে মিয়ারচড় খেয়াঘাটে নিয়ে আসেন।

কিছুক্ষণ পর আবারও সংবাদ আসে একই স্থানে একই স্থানে আরো একটি শিশুর মরদেহ ভেসে ওঠে পরে পরিবারের লোকজন গিয়ে ছোট ছেলের মরদেহ শনাক্ত করে মিয়ারচড় খেয়াঘাটে নিয়ে আসেন।

এদিকে দুই ছেলের মরদেহ এক সাথে দেখে তাদের মা-বাবা কান্নায় ভেঙে পড়ছে এবং বাবার জ্ঞান হারাচ্ছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ