মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ঢাকাকে ছাড়িয়ে এক লাফে শীর্ষে বরিশাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনায় আক্রান্ত ও মৃ্ত্যুর হারে গত সপ্তাহে শীর্ষে ছিল ঢাকা বিভাগ। তখন শনাক্তের হার ছিল ১১৪ দশমিক ৪ শতাংশ। ওই সময় ৪ নম্বরে ছিল বরিশাল। সেখান থেকে ৭ দিনের ব্যবধানে এক লাফে শীর্ষস্থানে চলে এসেছে বিভাগটি। এ বিভাগে করোনা শনাক্তের হার পৌঁছেছে ১১৮ দশমিক ৩ শতাংশে।

আজ বৃহস্পতিবার প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএউচও) সংক্রমণের ২৫তম সপ্তাহের (২১-২৮ জুন) প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, এই সময়ে বরিশালে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ৭৩৮ জন। এই সংখ্যাটা তার আগের সপ্তাহে ছিল ৩৩৮ জন।

শেষ সপ্তাহে দ্বিতীয় স্থানে নেমেছে ঢাকা বিভাগ, ৭৬ দশমিক ৯ শতাংশ। এ বিভাগে ১৪ হাজার ৫৩৫ জন শনাক্ত হয়েছে, যা আগের একই সময়ে ছিল ৮ হাজার ২১৫ জন। তৃতীয় স্থানে থাকা ময়মনসিংহে করোনা শনাক্তের হার বেড়েছে ৭১ দশমিক ৬ শতাংশ। এ বিভাগে এক সপ্তাহে ১ হাজার ৮৬ জন পজেটিভ এসেছে, যা গত সপ্তাহে ছিল ৬৩৩ জন।

আগের সপ্তাহে দ্বিতীয় স্থানে থাকা রংপুর ৭ দিনের ব্যবধানে নেমেছে চতুর্থ স্থানে, ৬৭ দশমিক ৮ শতাংশ। বিভাগটিতে শনাক্তের সংখ্যা গত সপ্তাহে ছিল ২ হাজার ৬৮২, এটি আগের সপ্তাহে ছিল ১ হাজার ৫৯৮ জনে।

চট্টগ্রামে শনাক্তের হার গত ৭ দিনে বেড়েছে ৪০ দশমিক ৭ শতাংশ। এ বিভাগে এক সপ্তাহে রোগীর সংখ্যা ৪ হাজার ১২৭ জন, গত সপ্তাহে যা ছিল ২ হাজার ৯৩৩ জন। প্রতিবেদনে ষষ্ঠ স্থানে থাকা সিলেট বিভাগে আক্রান্ত বেড়েছে ৩৩ দশমিক ৫ শতাংশ, যা সংখ্যায় দাঁড়িয়েছে ৮১৩ জন। এক সপ্তাহ আগেও এই সংখ্যা ছিল ৬০৯ জন।

এ ছাড়া খুলনা বিভাগে শনাক্তের হার বেড়ে ৩১ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। ৭ দিনে শনাক্তের সংখ্যা ৭ হাজার ১৩৫ জন, যা আগে ছিল ৫ হাজার ৪১৮ জন। সবশেষে থাকা রাজশাহীতে করোনা পজেটিভ রোগী বেড়েছে ১২ দশমিক ৪ শতাংশ। এ বিভাগে ৫ হাজার ২ জন থেকে গত সপ্তাহের ব্যবধানে রোগীর সংখ্যা ৫ হাজার ৬২২ জনে পৌঁছেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ