মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

করোনা পরিস্থিতিতেও শাহজালাল (রহ.) মাজারে ওরস সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা পরিস্থিতিতেও সিলেট হযরত শাহজালাল (রহ.)-এর ৭০২তম বার্ষিক ওরস সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে গিলাফ চড়ানো হয়। এরপর স্বাস্থ্যবিধি মেনে খতমে কোরআনসহ সীমিত পরিসনের জিকির-আসকারের ব্যবস্থা করা হয়।

মাজারের মোতাওয়াল্লী সরেকওম ফতেউল্লাহ্ আল আমান জানান, রীতি অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টায় মাজারে গিলাফ চড়ানো হয়। এসময় মাজার সংশ্লিষ্ট কয়েকজন উপস্থিত ছিলেন।

করোনা সংক্রমণ বিবেচনায় এবার আগেই সংবাদ সম্মেলন করে ওরসে ভক্ত আশেকানদের আসতে বারণ করা হয়েছিল। যে কারণে ওরসে কোন জনসমাগম হয়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ