মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

করোনাকালে সুখবর পেলো ঢাবি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেলো সুখবর। তাদের দাবির পরিপ্রেক্ষিতে আবাসিক ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে মার্চ ২০২০ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসভিত্তিক স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিভিন্ন সীমাবদ্ধতা ও চাহিদা বিবেচনা করে মার্চ ২০২০ থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম আরম্ভ না হওয়া পর্যন্ত সময়ের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন ফি এবং সংশ্লিষ্টদের আবাসিক ফি মওকুফ করা হয়েছে।
ইতোমধ্যে যারা ওই ফি পরিশোধ করেছেন তা যথাসময়ে সমন্বয় করা হবে।’

গত বছরের মার্চ থেকে বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে, এ বছর বিভিন্ন বর্ষের পরীক্ষার জন্য শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসলে শিক্ষার্থীদের কাছ থেকে আবাসিক ফি ও পরিবহন ফি নেওয়া হয়।

তবে, আবাসিক হলে না থাকার পরেও এসব ফি পরিশোধের কারণে শিক্ষার্থীরা প্রতিবাদ জানান এবং ফি মওকুফের দাবি জানান। তাদের দাবির পরিপ্রেক্ষিতে এসব ফি মওকুফ করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ