মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইডেন কলেজের সামনের ফুটপাতে তোয়ালে মোড়ানো নবজাতকের লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর ইডেন মহিলা কলেজের গেটের পাশের ফুটপাত থেকে তোয়ালে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিষয়টি জানিয়েছেন লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) তারেক আজিজ।

তারেক আজিজ বলেন, ‘পলাশীর মোড় থেকে আজিমপুরের দিকে যেতে ইডেন মহিলা কলেজের কলেজের গেটের পাশের ফুটপাত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি একটি মেয়েশিশুর। গতকাল রাতেই হয়তো জন্মগ্রহণ করেছিল। লাশটি তোয়ালে মোড়ানো ছিল।’

উপপরিদর্শক আরও বলেন, ‘ফুটপাতে একটি শিশু পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দিলে, আমি ঘটনাস্থলে যাই। তারপর শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখন ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ