মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বর্ষাকালে খুসখুসে কাশি: সমাধানে অনুসরণ করুন ঘরোয়া কিছু দাওয়াই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্ষার টিপটিপ বৃষ্টির পানি মাথায় পড়লে জ্বর আসাটা স্বাভাবিক। সেই সাথে দুয়ারে হাজির হয় ঠান্ডা ও কাশি। এই সময়ে ছোট–বড় সবার গলা ব্যথা ও ঠান্ডা-কাশির সমস্যা বেড়ে যায়। খুসখুসে কাশিসহ এজাতীয় সমস্যা সমাধানে ঘরোয়া কিছু দাওয়াই অনুসরণ করতে পারেন।

গরম পানিতে গড়গড়া

গরম পানি গলা ও মুখের অনেক সমস্যা দূর করে। এ সময় কাশি হলে গরম পানিতে লবণ মিশিয়ে গড়গড়া করুন। দিনে তিনবার এটি করলে গলায় জমে থাকা কফ ও ঠান্ডার সমস্যা দূর হবে। সেই সঙ্গে মুখের ব্যাকটেরিয়া দূর হবে।

আদা ও মধু

আদা ও মধুতে কী নেই? আছে অ্যান্টি অক্সিডেন্টসহ বিভিন্ন উপাদান। এক টুকরো আদার সঙ্গে খানিকটা মধু মিশিয়ে খেলে উপকার পাবেন। আদা ও মধুতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান কাশি দূর করবে।

দুধ ও হলুদ

দুধ ও হলুদ দুই-ই স্বাস্থ্যের জন্য উপকারী। হলুদে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়, সংক্রমণ দূর করে। এক গ্লাস গরম দুধের সঙ্গে আধা চা চামচ হলুদ মিশিয়ে খেলে কাশি থেকে মুক্তি মিলবে।

গরম স্যুপ

এ সময় সর্দি-কাশি হলে গরম স্যুপ খেতে পারেন। এটি কাশি ও গলাব্যথা দূর করে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ