শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘দৃষ্টিনন্দন গিলাফে আচ্ছাদিত কায়দা বাগদাদিতে আমার পড়াশোনার হাতেখড়ি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিয়া দারুল উলুম করাচির মুখপাত্র ‘ماہنامہ البلاغ মাহনামা আল-বালাগ’ এ ধারাবাহিকভাবে প্রকাশিত বিশ্বনন্দিত আলেম, স্কলার আল্লামা তাকি উসমানির আত্মজীবনী আওয়ার ইসলামে ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে আলহামদুলিল্লাহ।

এ বিষয়ে আল্লামা তাকি উসমানি আনুষ্ঠানকিভাবে আওয়ার ইসলামকে ভাষান্তর করে প্রকাশের অনুমতি দিয়েছেন। গত ২ জানুয়ারি জামিয়া দারুল উলুম করাচির তাখাসসুস ফিল ইফতার শিক্ষার্থী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের শুভাকাঙ্ক্ষি উমর ফারুক ইবরাহীমীর মাধ্যমে আল্লামা তাকি উসমানি ও পত্রিকা কর্তৃপক্ষের কাছে আত্মজীবনী ‘ইয়াদে’ অনুবাদের অনুমতি চাওয়া হলে তারা খুশি মনে রাজি হন এবং আওয়ার ইসলামকে ধন্যবাদ জানান বাংলাভাষায় ইসলামের প্রচার ও প্রসারের জন্য।

আল্লামা তাকি উসমানির নতুন ধারাবাহিক আত্মজীবনী “یادیں ইয়াদেঁ ” মাহনামা আল-বালাগে সফর ১৪৩৯ হিজরি, নভেম্বর ২০১৭ ইংরেজি মাস থেকে। আওয়ার ইসলামে লেখাটি প্রতি রোববার ও বুধবার প্রকাশ হবে ইনশাল্লাহ। আজ ছাপা হলো ২৭ তম কিস্তি। অনুবাদ করেছেন মুহাম্মদ উমর ফারুক ইবরাহীমী।]


পূর্ব প্রকাশের পর: হযরত শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমাদ উসমানি রহ. এর করাচিতে কোন নিজস্ব আবাসস্থল ছিলোনা। তবে জামশেদ রোডস্থ আমেল কলোনিতে মুসলিমলীগের নেতা এইচ এম কুরাইশি সাহেবের একটি বাংলো ছিলো। কুরাইশি সাহেব আবদার করেছিলেন, হযরত যেনো তার বাড়িতেই থাকেন।

সে সুবাদে হযরত সেখানেই থাকতেন। এবং আব্বাজান রহ. করাচি আসার পর পাকিস্তানের নিত্যনতুন সংকটে পরামর্শের জন্য হযরতের কাছে ছুটে যেতেন। হযরত থেকে দোয়া নেয়ার জন্য মাঝেমধ্যে আমাকেও সঙ্গেকরে নিয়ে যেতেন। আমার মনে পড়ে, একবার আমি একটি দৃষ্টিনন্দন গিলাফে আচ্ছাদিত কায়দা বাগদাদি নিয়ে তার সামনে বসা ছিলাম। খুবসম্ভব তখন আব্বাজান আমাকে হযরত থেকে "বিসমিল্লাহ" করাতে নিয়ে গিয়েছিলেন।

এদিকে হযরত মাওলানা ইহতিশামুল হক সাহেব রহ. জ্যাকব লাইনে একটি মসজিদ বানিয়ে নিয়েছিলেন। তখন এর ছাদ ছিলো টিনের। মসজিদের সাথেই তার বাসা ছিলো। সà§