শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

বাগানে ফল আসার পূর্বে কেনাবেচা করার বিষয়ে দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বর্তমান সময়ে দেখা যায়, অনেকেই বাগানে ফল আসার পূর্বেই বাগান বিক্রি করে দেয়। কেউ কেউ এক বছরের জন্য কিংবা দুই বছর, তিন বছরের জন্য বাগান বিক্রি করে দেয়। এ জাতীয় বাগান বিক্রি করা কি জায়েজ? দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে এমন একটি প্রশ্ন করেন জনৈক ব্যক্তি।

তিনি প্রশ্নে উল্লেখ করেন, যায়েদের ১০ বিঘা জমি রয়েছে গ্রামে। কিন্তু জায়েদ থাকে শহরে। আর শহরেই তিনি তার কাজে ব্যস্ত থাকেন। এজন্য গ্রামের বাগানের খোঁজখবর নেয়ার মতো সময় তার কাছে নেই। কোন বিশেষ লোকের মাধ্যমে বাগানের দেখভাল করবে তারও সুযোগ নেই। এ অবস্থায় যায়েদ তার বাগানকে দুই বছরের জন্য বিক্রি করে দেয়। দুই বছর পর মূল্য পরিশোধ করলে আবার দুই বছরের জন্য বিক্রি করে দেয়।

প্রশ্ন হল, এই জাতীয় কেনাবেচা করা কি শরীয়াত সম্মত? দ্বিতীয় প্রশ্ন, এ ধরনের না জানা বস্তুর উপর ভিত্তি করে আসা ফল সাধারণ মানুষের জন্য কেনার হুকুম কি? তৃতীয় প্রশ্ন, ওই বাগানের উপর কি যাকাত ওয়াজিব হবে? যদি হয় তাহলে কিভাবে?

দারুল উলুম দেওবন্দ থেকে উক্ত প্রশ্নের জবাবে বলা হয়, উল্লিখিত বাগান বেচার পদ্ধতি এটি মূলত বাগানের ফল বিক্রির সাথে সম্পৃক্ত। বর্ণিত মাসআলায় দেখা যায়, বাগানের মাঝে এখনো ফল আসেনি। এই কারণে না জানা জিনিস বিক্রি করা না জায়েজ। বেচা কেনার সময় বিক্রিত পণ্য উপস্থিত থাকা আবশ্যক। আর এখানে ফল উপস্থিত নেই। সুতরাং এ ধরনের কেনাবেচা করা না জায়েজ। যদি কেউ এই ধরনের কেনাবেচা করে থাকে; তাহলে যেন সেটি শেষ করে দেয়।

দ্বিতীয় প্রশ্নের জবাব হলো, শরীয়তে অনুপস্থিত জিনিসের কেনাবেচা করা বাতিল। এধরনের কেনা বেচা যারা করে তাদের জন্য আবশ্যক হলো, ক্রেতাকে তার বিক্রিত মূল্য ফেরত দিয়ে দেওয়া। মূল্যে নিজের হাতে আসার পরও বিক্রেতা তার মালিক হয়নি।

এ কারণে যদি কারো বিষয়টা জানা যায় যে, সে উল্লেখিত বাতিল ফল কেনাবেচা করেছে। তাহলে এমন ক্রেতা থেকে ফল খরিদ করা জায়েয নেই।

তৃতীয় প্রশ্নের জবাব হলো, বাগানের উপর যাকাত আসবে না। বরং বাগানের উপর উশর অথবা নিচফে উশর ওয়াজিব। যদি বাগানটি উশরি জমিনের উপর হয়, তাহলে উশর প্রদান করা বাগানের মালিকের জন্য ওয়াজিব। কেননা ফলের আসল মালিক তিনিই। আল্লাহ তায়ালাই ভালো জানেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ