মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গভীর রাতে জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ, আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুতে বিমানবন্দরে বিস্ফোরণে দুজন গুরুতর আহত হয়েছেন।

ভারতের বিমানবাহিনী পরিচালিত জম্মুর সাতওয়ারি বিমানঘাঁটিতে শনিবার দিবাগত রাত ২টায় বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

খবর পেয়ে রাতেই বোম ডিসপোসাল ইউনিট ও ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভারতের বিমানবাহিনী স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করেছে।

জম্মুর ওই বিমানবন্দরটি রানওয়ে ও ট্রাফিক কন্ট্রোল নিয়ন্ত্রণ করে ভারতের বিমানবাহিনী। বিমানবাহিনী ছাড়াও কাশ্মীরের সাধারণ যাত্রীদের জন্যও বিমানবন্দরটি ব্যবহৃত হয়।

কে বা কারা এ বিস্ফোরণের সঙ্গে জড়িত তা এখন পর্যন্ত জানা যায়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ