মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এই প্রথম উইঘুর মুসলিমদের পক্ষে ভোট দিলো ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: উইঘুর মুসলিমদের ওপর চীনা নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘের একটি বিবৃতিতে স্বাক্ষর করেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল।

যুক্তরাষ্ট্রের চাপে পড়ে এই প্রথমবারের মতো ইসরায়েল এমন কাজ করেছে বলে টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে। প্রায় দশ লাখ উইঘুর মুসলিমকে অন্যায়ভাবে ক্যাম্পে বন্দী করে রাখার বিষয়ে গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ওই বিবৃতিতে স্বাক্ষর করে ইসরায়েল।

ইসরায়েল চীনকে বন্ধু রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। দেশটির বিরুদ্ধে এই প্রথম কোনো বিবৃতিতে স্বাক্ষর করল ইসরায়েল। বিবৃতিতে বলা হয়, উইঘুরদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে চীন। অমানবিক ও অবমাননাকর শাস্তি, যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা এবং বাবা-মায়ের কাছ থেকে শিশুদের জোর করে আলাদা করে দিচ্ছে চীন সরকার।

অস্ট্রেলিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, স্পেন এবং যুক্তরাষ্ট্রও ওই বিবৃতিতে সমর্থন জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে চীনের বিরুদ্ধে ভোট দেওয়া নিয়ে ইসরাইলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। চীনের সংখ্যালঘু উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ওপর দমন-পীড়ন ও নির্যাতন চালানোর অভিযোগে দেশটির ওপর আগেই নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ